News Flash

  • Home
  • Uncategorized
  • মুর্শিদাবাদে মরণ ঝাপ যাত্রীবোঝাই বাসের, চালকের কানে মোবাইল, কেড়ে নিল ৪০ জনের প্রাণ
Image

মুর্শিদাবাদে মরণ ঝাপ যাত্রীবোঝাই বাসের, চালকের কানে মোবাইল, কেড়ে নিল ৪০ জনের প্রাণ

কলকাতা, ২৯ জানুয়ারী৷৷ সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে৷ সোমবার সকাল ছয়টা নাগাদ দৌলতাবাদ থানার অধীন বালিরঘাট এলাকায় সেতুর রেলিং ভেঙে খালে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস৷ এই দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে৷ আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে সাতজনকে৷ আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে জলঙ্গি থেকে বহরমপুর অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই ওই বাসটি৷ ঘড়ির কাঁটায় সকাল ছয়টা হবে৷ বালিরঘাট এলাকায় সেতুর রেলিং ভেঙ্গে খালে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি৷ এরপর দুর্ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা৷ উদ্ধারকার্য দেরিতে শুরু হওয়ায় অসহায় বাসিন্দারা প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভে উগড়ে দেন৷
বাসটি সম্পূর্ণভাবে জলের তলায় ডুবে যায়৷ পরে ক্রেন দিয়ে বাসটি তোলা হয়৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার ঠিক আগে ফোনে কথা বলছিলেন বাসের চালক৷ আর সেটাই হয়ে গেল কাল৷ বাস চালক নিয়ন্ত্রণ হারানোর পর বাস পড় যায় খালে৷ প্রত্যক্ষদর্শীদের অনেকেই আবার বলেছেন, রেষারেষির জেরেই দুর্ঘটনার কবলে পড়েছে বাসটি৷ ভয়াবহ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা, গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এদিকে, দুর্ঘটনার অনেক পর উদ্ধারকার্য শুরু হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন৷ ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়৷ পাশাপাশি পুলিশের বিরুদ্ধ্যে লাঠিচার্জের অভিযোগ উঠেছে৷ অভিযোগ, জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলিও চালায় পুলিশ৷ প্রশাসনের তরফে অবশ্য দাবি করা হয়েছে, দুর্ঘটনার পরই রেসকিউ ভ্যান নিয়ে যাওয়া হয়েছিল৷ সেই গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়৷ এদিকে, ভয়ঙ্কর দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দিল্লী থেকে মুর্শিদাবাদ ফিরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷
মুর্শিদাবাদে দুর্ঘটনা ওপুলিশের গাড়িতে হামলা প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বড় দুর্ঘটনা৷ তাই সাধারণ মানুষ উত্তেজিত হয়ে উঠেছিল৷ পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, আহত ও নিহতদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে৷ মুর্শিদাবাদে বাস দুর্ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, দুর্ঘটনা তো হয়েই যাচ্ছে৷ চালক, প্রশাসন সবার সহযোগিতা ও সতর্কতা দরকার আছে৷ ভয়ঙ্কর ভাবে বাসটা নিচে পড়েছে৷ কিছু তো অসতকর্তা আছেই৷ একটু কড়াকড়ি দরকার আছে পুলিশ প্রশাসনের৷ বহু জীবনহানি হচ্ছে৷ এটা কমাতেই হবে৷ বাস দুর্ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, এই জাতীয় দুর্ঘটনার মোকাবিলা করার সময় নেই পুলিশের৷ পুলিশ এখন তৃণমূলকে বাঁচাতে ব্যস্ত৷ রাজনৈতিক কাজে ব্যস্ত৷ সেই কারণেই নিজের কাজ করছে না পুলিশ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top