News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটির বিদ্রোহীদের রণে ভঙ্গ
Image

আইপিএফটির বিদ্রোহীদের রণে ভঙ্গ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ ২৪ ঘন্টার ব্যবধানে অবস্থান থেকে সরে আসলেন আইপিএফটির মহিলা সংগঠন আইডব্লিওএফটির নেত্রীরা৷ সম্ভবত বহিস্কারের হুমকির জেরেই নেতিয়ে গেল তাদের বিদ্রোহ৷ কুড়িটি আসনে পৃথক ভাবে লড়ছেন না, রয়েছেন আইপিএফটির সাথেই, সোমবার রাতে সাংবাদিক সম্মেলনে জানান সংগঠনের সম্পাদিকা স্বপ্ণা দেববর্মা৷

এদিন সকালে আইপিএফটির সম্পাদক মেবার কুমার জমাতিয়া জানিয়েছিলেন দলের মহিলা সংগঠনের নেতৃদের সাথে তাদের বিদ্রোহ নিয়ে আলোচনা হয়েছে৷ নির্বাচনী মুহুর্তে দলের সাথে থাকার জন্যই তাদের আবেদন জানানো হয়েছে৷ সোমবার রাতের মধ্যেই তারা সিদ্ধান্ত পরিবর্তন না করলে আইপিএফটি থেকে বহিস্কার করা হবে বলে তাদের জানানো হয়েছে৷ মেবার কুমার জমাতিয়ার মতে, আইডব্লিওএফটি আইনত আইপিএফটির মহিলা সংগঠন৷ ফলে, এই ব্যানারে তাদের পক্ষে নির্বাচনে দাঁড়ানো কোনওভাবেই সম্ভব নয়৷ তাই সংগঠনের নেত্রীদের বোঝানো হয়েছে নির্বাচনে আইপিএফটির সাথেই তাদের থাকা উচিত৷

রাতে সাংবাদিক সম্মেলনে আইডব্লিওএফটির সম্পাদিকা স্বপ্ণা দেববর্মা জানান, তাদের ক্ষোভে নিয়ে দলীয় শীর্ষ নেতৃত্বদের সাথে বৈঠক হয়েছে৷ ভবিষ্যতে মহিলা সংরক্ষণের বিষয়টি সুনিশ্চিত করা হবে বলে তাদের প্রতিশ্রুতি দিয়েছেন নেতৃত্বরা৷ এর ফলেই নির্বাচনে আলাদা ভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইডব্লিওএফটি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top