News Flash

  • Home
  • Uncategorized
  • বামেদের ৪২টি সহ সোমবার জমা পড়ল ৫৫টি মনোনয়ন
Image

বামেদের ৪২টি সহ সোমবার জমা পড়ল ৫৫টি মনোনয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ সারা রাজ্যে বিভিন্ন বিধানসভা আসনে প্রার্থীরা সোমবার মনোনয়ন জমা

সোমবার বামফ্রন্ট মনোনিত সিপিআইএম প্রার্থী মানিক সরকার সোনামুড়া মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন৷ ছবি- নিজস্ব৷

দিয়েছেন৷ বামফ্রন্ট, কংগ্রেস, আইএনপিটি, টিপিপি এবং নির্দল প্রার্থীরা এদিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ আজ সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বামফ্রন্ট মনোনিত ৪২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ এছাড়া, কংগ্রেসের দুই জন, আমরা বাঙালীর ৮ জন এবং ১ জন করে টিপিপি, আইএনপিটি ও নির্দল প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ এদিকে, মঙ্গলবার থেকে বিজেপি এবং আইপিএফটি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে শুরু করবেন৷

এদিন সন্ধ্যায় অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারীক তাপস রায় জানিয়েছেন, আগরতলা, রামনগর, বনমালীপুর, বাধারঘাট, বিশালগড়, সূর্য্যমনিনগর, চড়িলাম, বক্সনগর, নলছড়, সোনামুড়া, ধনপুর, রামচন্দ্রঘাট, আশারামবাড়ি, বাগমা, মাতাবাড়ি, কাকড়াবন-শালগরাহ, জোলাইবাড়ি, আমবাসা, ছামনু, রাইমাভ্যালী, কদমতলা-কূর্তী, বাগবাসা, ধর্মনগর, যুবরাজনগর, কমলপুর, সুরমা, পানিসাগর, পেচারথল এবং কাঞ্চনপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷ তাছাড়া, রাধাকিশোরপুর কেন্দ্রে আরএসপি প্রার্থী এবং শান্তিরবাজার কেন্দ্রে সিপিআই প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷ নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, সারা রাজ্যে আজ বামফ্রন্টের মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷

শ্রী রায় আরও জানান, টাকারজলা, বিশালগড়, কল্যাণপুর -প্রমোদনগর, বিলোনীয়া এবং অমরপুর কেন্দ্রে আমরা বাঙালী দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷ তবে, নির্বাচন দপ্তর সূত্রে খবর, আমরা বাঙালী দলের মোট ৮ জন প্রার্থী এদিন মনোনয়ন জমা দিয়েছেন৷ শ্রীরায় জানিয়েছেন, আজ রাজনগর এবং ঋষ্যমুখ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী এবং শান্তিরবাজার কেন্দ্রে ১ জন নির্দল (আদি বিজেপি) প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷ সূত্রের খবর, টিপিপি এবং আইএনপিটি’র একজন করে প্রার্থী এদিন মনোনয়ন জমা দিয়েছেন৷ এদিকে, বামফ্রন্ট ৬০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ৫০টি আসনে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷
এদিন মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র বামফ্রন্ট সারা রাজ্যে সুবিশাল মিছিল সংগঠিত করেছে৷

এদিকে, মনোনয়নপত্র দাখিলের পর সারা দেশে বামপন্থী রাজনীতির আইকন হিসেবে পরিচিত সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মানিক সরকার আসন্ন বিধানসভা নির্বাচনকে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন৷ দীর্ঘ সময়ের ব্যবধানে মুখ্যমন্ত্রী মানিক সরকার সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন৷

সোমবার আগরতলা থেকে সোনামুড়ার পার্টি কার্যালয়ে ছুটে যান মানিক সরকার৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার সেখান থেকে মিছিল করে মহকুমাশাসকের কার্যালযে গিয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন৷ সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এসডিএম মানিকলাল সাদ তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেন৷ মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে মানিক সরকার বলেন, রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হবেই৷ কারণ রাজ্যের মানুষ বামফ্রন্ট সরকারকে চোখের মণির মনো রক্ষা করতে চাইছে৷ কিছু শক্তি রাজ্যের উন্নয়ন এবং শান্তি-সম্প্রীতি ও অগ্রগতিকে বাঁধা দিতে চাইছে৷ কিন্তু মানুষ তা প্রতিহত করবে৷

তিনি বলেন ধনপুর কেন্দ্রের জয় নিয়ে কোনও সন্দেহ নেই৷ পূর্বের তুলানায় এবার প্রাপ্ত ভোটের ব্যবধান আরও বাড়বে৷ এই রাজ্যের মানু, খুবই সচেতন৷ কোনও ধরণের প্ররোচনার ফাঁদে পা দেবেন না তাঁরা৷ রাজ্যের বামফ্রন্ট সরকারের কাজের ধরণ সম্পর্কে জনগণ যথেষ্ট অবগত৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের জনগণ আরও বেশি আসনে এবং আরও বেশি ভোটে বাম প্রার্থীদের জয়ী করিয়ে শান্তি-সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন৷ রাজ্যের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন৷ মানুষ কোনও ভাবেই বিভেদকামী শক্তিকে বরদাস্ত করবেন না৷

তিনি উল্লেখ করেন৷ ত্রিপুরার এই নির্বাচন জাতীয় রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ত্রিপুরার ফলাপল যথেষ্ট প্রভাব ফেলবে জাতীয় রানৈতিক পরিস্থিতিতে৷ ত্রিপুরার বামফ্রন্ট দেশে বিকল্পের নিদর্শন তুলে ধরেছে সারা দেশে৷ সারা দেশ ত্রিপুরার দিকে তাকিয়ে আছে৷ উল্লেখ করা যেতে পারে, ১৯৯৮ সাল তেকে মানিক সরকার ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধানসভায় আসছেন৷ তবে এবারই প্রথম বিজেপি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top