News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটিতে বিদ্রোহ মহিলা সংগঠনের, কুড়িটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা
Image

আইপিএফটিতে বিদ্রোহ মহিলা সংগঠনের, কুড়িটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷ আইপিএফটি থেকে আলাদা হয়ে গেল তাদের মহিলা সংগঠন আইডব্লিওএফটি৷ আসন্ন বিধানসভা নির্বাচনে আইপিএফটি কোন মহিলা প্রার্থী না দেওয়ায় প্রতিবাদে আলাদা হলেন সংগঠনের নেত্রিরা৷ সাথে সাথেই তারা কুড়িটি আসনে প্রার্থী তালিকাও ঘোষণা দিয়েছে৷

রবিবার সাংবাদিক সম্মেলনে আইডব্লুএফটি’র সভাপতি সিন্ধু কন্যা দেববর্মা জানান, যখন আইপিএফটি ৫৬টি আসনে এককভাবে লড়বে বলে সিন্ধান্ত নিয়েছিল তখন ৫ জন মহিলাকে প্রার্থী তালিকায় স্থান দেওয়া হয়েছিল৷ পরবর্তী সময়ে বিজেপি’র সাথে আইপিএফটি’র জোট হলে ৯টি আসনের একটিতেও মহিলা প্রার্থী দেওয়া হয়নি৷ সংগঠনের সম্পাদিকা স্বপ্ণা দেববর্মা জানান, অন্তত ১টি আসনে মহিলা প্রার্থী দেওয়ার জন্য আইপিএফটি’র সভাপতি এনসি দেববর্মার কাছে বহুবার আবেদন জানানো হয়েছে৷ কিন্তু, তিনি সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছেন৷ তাই, আইডব্লিওএফটি এখন আইপিএফটি থেকে আলাদা হয়ে যাওয়া উচিৎ বলে মনে হয়েছে, জানান তিনি৷ তাঁর কথায়, নারীদের অধিকার রক্ষায় সুর চড়ালেও আইপিএফটি আসন্ন নির্বাচনে মহিলাদের কোন অধিকার দেয়নি৷ তাই, আসন্ন নির্বাচনে পৃথকভাবে ২০টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে সংগঠন৷ তিনি জানান, সিমনা, মান্দাই, গোলাঘাটি, রামচন্দ্রঘাট, আশারামবাড়ি, কৃষ্ণপুর, অম্পিনগর, করবুক, রাইমাভ্যালি, আমবাসা, করমছড়া, কাঞ্চনপুর, টাকারজলা, চড়িলাম, ছামনু, সাব্রুম মনু, জুলাইবাড়ি, শান্তিরবাজার, বাগমা এবং পেচারথল কেন্দ্রে সংগঠনের সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করবেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top