News Flash

  • Home
  • Uncategorized
  • শোচনীয় ফলাফল : শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়ের বাড়িতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
Image

শোচনীয় ফলাফল : শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়ের বাড়িতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

কলকাতা,২৮ জানুয়ারি,( হি.স.): কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলাফলের প্রশ্নে রবিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়ের বাড়িতে গেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় । সঙ্গে ছিলেন সহ উপাচার্য (শিক্ষা) দীপক কর । কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে পরীক্ষায় খারাপ ফল হওয়ায় নয়া পরীক্ষা পদ্ধতি নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী । তার জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তলব করেন তিনি । বৈঠক শেষে দায় এড়ালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । বলেন, আগের ভিসির আমলে এই রেজাল্ট হয়েছে । রেজাল্ট নিয়ে উদ্বেগে আছি । সকলের সঙ্গে আলোচনা করব । প্রয়োজনে ছাত্র স্বার্থে নিয়ম বদলও করা হতে পারে ।
বৃহস্পতিবার বিএ ও বিএসসি-র পার্ট-১ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে । বিএ-তে অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী পাশ করতে পারেননি । বিএ-তে পাশের হার ২০১৬-র ৭৫ শতাংশ থেকে নেমে হয়েছে ৪২.৫০ শতাংশ এবং বিএসসি-তে ২০১৬-র ৮৫ শতাংশ থেকে কমে হয়েছে ৭১ শতাংশ । এ বার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ৪০ হাজার । বিএসসি পার্ট-১ পরীক্ষায় পাশ করতে না পেরে ওই দিন ফল প্রকাশের পরে নিউ আলিপুর কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেন বলে তাঁর পরিবারের অভিযোগ ।
ফল প্রকাশের পরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির পঠনপাঠনের মান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে শিক্ষা মহলে । হাজিরার কড়াকড়ি নেই বলে অধিকাংশ কলেজেই পড়ুয়াদের ক্লাসে যেতেও অনাগ্রহ রয়েছে বলে অভিযোগ । পড়ুয়াদের যে নিয়মিত ক্লাস করা প্রয়োজন, এ দিন শিক্ষামন্ত্রীও সে কথা মনে করিয়ে দেন । এ দিন সহ-উপাচার্য (শিক্ষা) দীপক কর বলেন, ‘এক বছরেই পড়াশোনার মান খারাপ হয়ে গিয়েছে, এ রকম নয় । প্রয়োজনে ছাত্রদের স্বার্থে নিয়ম পরিবর্তন করা হতে পারে’। শিক্ষামহলের একাংশের বক্তব্য, কলকাতা বিশ্ববিদ্যালয় স্বশাসিত । সেখানকার পরীক্ষা সংক্রান্ত নিয়ম বদলের বিষয়ে উচ্চশিক্ষা দফতরকে জানাতে হবে, সেটা দস্তুর নয় । তবে শিক্ষামন্ত্রী বারবারই বলেন, জনগণের টাকায় বিশ্ববিদ্যালয় চলে । সেই টাকা যথাযথ ব্যবাহার হচ্ছে কিনা, তা সরকার অবশ্যই দেখবে । তবে পঠনপাঠনের ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ থাকবে না ।
পুরনো নিয়মে, অনার্সের কোনও পরীক্ষার্থী জেনারেলের দু’টি বিষয়ের একটিতেও পাশ না করলেও তাঁকে পরের ক্লাসে তুলে দেওয়া হত । পরে সাপ্লিমেন্টারি দিতে হত । জেনারেলের পরীক্ষার্থী তিনটির মধ্যে একটি বিষয়ে পাশ করলেই তাঁকে যোগ্য হিসেবে ধরে নেওয়া হতো । তবে পরে সাপ্লিমেন্টারি দিয়ে পাশ করতে হত । ২০১৬ সালে নিয়ম বদলের পরে এখন অনার্সের পড়ুয়াকে জেনারেলে দু’টো বিষয়ের যে কোনও একটিতে পাশ করতেই হবে । অন্যটি পরে সাপ্লিমেন্টারি দিয়ে পাশ করতে হবে । আর জেনারেলের ক্ষেত্রে তিনটি বিষয়ের মধ্যে দু’টি বিষয়ে পাশ করা বাধ্যতামূলক । এই নতুন শর্ত যাঁরা পূরণ করেননি, তাঁদেরই আটকে দেওয়া হয়েছে ।
শিক্ষামন্ত্রী চট্টপাধ্যায় জানান, এই নিয়ম যে পরিবর্তন হয়েছে, তা শিক্ষামন্ত্রী হিসেবে তাঁর জানার কথা নয় । তেমনই উচ্চশিক্ষা দফতরও এ বিষয়ে ওয়াকিবহাল নয় বলে তিনি জানান । পরীক্ষার শোচনীয় ফলের কথা জেনে তিনি বিকাশ ভবনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়েছিলেন । এ দিন শিক্ষামন্ত্রী বলেন, ‘উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রারদের বলেছি, এই ব্যাপক অসাফল্যের কারণ কী, তা আমরা একটু জানতে চাই’। পার্থবাবু জানান, নতুন নিয়ম কতটা যুক্তিযুক্ত, তা তিনি জানেন না । এটা অন্য বিশ্ববিদ্যালয়ে আছে কিনা, সেটাও তাঁর জানা নেই। পুরো বিষয়টি তিনি কর্তৃপক্ষের কাছে জানতে চান । তবে শোচনীয় ফলের পরে কর্তৃপক্ষকে তলব করে পঠনপাঠন নিয়েও সরকার হস্তক্ষেপ করল বলে শিক্ষামহলের ধারণা ।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top