News Flash

  • Home
  • Uncategorized
  • ৪০ তম মন কি বাত অনুষ্ঠানে দেশকে গান্ধীজির পথে অনুসরণ করতে বললেন প্রধানমন্ত্রী
Image

৪০ তম মন কি বাত অনুষ্ঠানে দেশকে গান্ধীজির পথে অনুসরণ করতে বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.) :গান্ধীজির বাণী আজকের সময়ও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মন কি বাত অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গান্ধীজি যে বাণীগুলি তিনি আমাদের উদ্দেশ্য করে বলেছিলেন তা আজও সমানভাবে গুরুত্বপূর্ণ। বাপুর পথ অনুসরণ করে চলার জন্য যদি আমরা সংঙ্কল্পগ্রহণ করি তবে এর থেকে তাঁর প্রতি বড় শ্রদ্ধাঞ্জলি আর কি হতে পারে।
ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াডা জেলার মহিলাদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আমি ওই জেলার মহিলাদের প্রশংসা করছি। মাওবাদী উপদ্রুত এলাকা হওয়া সত্বেও সেখানার মহিলারা ই-রিক্সা চালাচ্ছে। এর ফলে সুযোগ বাড়ার পাশাপাশি সেখানকার পরিস্থিতিও পরিবর্তন হয়েছে এবং এটি পরিবেশ বান্ধব। প্রধানমন্ত্রী বলেন, মাইসোরের দর্শন নামে এক ব্যক্তি আমাকে লিখে জানিয়েছে যে তার বাবার চিকিৎসার জন্য ওষুধের খরচ প্রতি মাসে ৬০০০ টাকা। সে তখন জানত না প্রধানমন্ত্রী ঔষুধী যোজনার বিষয়ে। এখন সে জানে। আর তাই তার ওষুধের খবচ ৭৫ শতাংশ কমে গিয়েছে।
পদ্মশ্রী সম্মান পাওয়া অরবিন্দ গুপ্তর প্রসঙ্গে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি সারা জীবন ধরে শিশুদের জন্য খেলনা বানিয়ে আসছেন। বাতিল হয়ে যাওয়া সামগ্রী দিয়ে তিনি শিশুদের খেলনা বানিয়ে চলেছেন। এই জিনিস কোনও বড় শহরে দেখা যাবে না। কিন্তু সমাজকে সেটি রুপান্তরিত করে চলেছে। প্রধানমন্ত্রী লক্ষ্মীকুট্টী কথা উল্লেখ করে বলেন, কেরলের কাল্লারে আদিবাসী অধ্যুষিত জঙ্গলে পাতা দিয়ে তৈরি করা কুটিরে থাকেন। পেশায় শিক্ষিকা লক্ষ্মীকুট্টী নিজের স্মৃতি থেকে প্রায় ৫০০ টি ভেষজ ওষুধ তৈরি করেছেন। তাঁকে এবছর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে।
মোরনা নদীকে স্বচ্ছ করে তোলার জন্য ‘মিশন ক্লিন মোরনা’ প্রকল্পের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘মিশন ক্লিন মোরনা’ দেখিয়ে দিল মানুষ যদি কোনও কিছুকে বাস্তবায়িত করার জন্য সংঙ্কল্পবদ্ধ হয় তবে তার জন্য কোনও কিছুই অসম্ভব নয়। ‘মিশন ক্লিন মোরনা’কে গণ আন্দোলনে পরিণত করার জন্য সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাই।
নারী শক্তির প্রসারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন “আজ আমরা বেটি বাঁচাও, বেটি পড়াওয়ের কথা বলি৷ কিন্তু বহুযুগ আগে পবিত্র গ্রন্থগুলিতে বলা ছিল একজন মেয়ে ১০ ছেলের সমান৷” কল্পনা চাওলাকে প্রসঙ্গ টেনে তিনি ভারতীয় নারী শক্তির উৎকষতাকে কুর্নিশ জানান।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top