News Flash

  • Home
  • Uncategorized
  • মকর সংক্রান্তি, পোঙ্গল ও মাঘ বিহু উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
Image

মকর সংক্রান্তি, পোঙ্গল ও মাঘ বিহু উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : মকর সংক্রান্তি এবং পোঙ্গল উৎসব উপলক্ষ্যে দেশবাসীকে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার শুভেচ্ছায় জানিয়ে এক ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মকর সংক্রান্তি উপলক্ষ্যে আমি সকল মানুষকে শুভেচ্ছা জানাই। পাশাপাশি পোঙ্গল এবং মাঘ বিহু উপলক্ষ্যেও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। মাঘ বিহু উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন, এই উৎসবের ফলে সৌভ্রাতৃত্ববোধকে আরও বেশি সুদৃঢ় হবে। এর জন্য সমাজে আনন্দ এবং সমৃদ্ধি অনেক বেশি বৃদ্ধি পাবে।
পাশাপাশি গুজরাটের উত্তরায়ণ উৎসব উপলক্ষ্যে গুজরাটের মানুষকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মকর সংক্রান্তি উপলক্ষ্যে, পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে বহু মানুষ পূণ্য অর্জনের জন্য স্নান করেছেন এইদিন। অন্যদিকে উত্তরায়ণ উপলক্ষ্যে গুজরাটের মানুষ ঘুড়ি উড়িয়ে উৎসব উদযাপন করেছেন। এর জন্য বার্ষিক ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।
পাশাপাশি পোঙ্গল উৎসবের জন্য দেশবাসীকে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে শুভেচ্ছা জানান উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, অর্থমন্ত্রী অরুণ জেটলি। মাঘ বিহু উপলক্ষ্যে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top