News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর রাতে জোরালো ভূকম্পন সেন্ট্রাল মায়ানমারে, কম্পাঙ্ক ৬.০
Image

গভীর রাতে জোরালো ভূকম্পন সেন্ট্রাল মায়ানমারে, কম্পাঙ্ক ৬.০

ইযাঙ্গুন, ১২ জানুয়ারি (হি.স.): জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল সেন্ট্রাল মায়ানমার| শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে মায়ানমারের বাগো রিজিওনে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| মেটেওরোলোজি এবং হাইড্রলজি ডিপার্টমেন্ট-এর তরফে জানানো হয়েছে, ৬.০ তীব্রতার ভূমিকম্পের কয়েক মিনিট পরই পরপর দু’বার আফটার শক অনুভূত হয়েছে| তীব্রতা ছিল যথাক্রমে ৫.৩ এবং ৫.৩| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাতের কিছু পরে, ০০.৫৬ (শুক্রবার) নাগাদ ৬.০ তীব্রতার জোরালো ভূকম্পন অনুভূত হয় সেন্ট্রাল মায়ানমারে|

ইউএসজিএস জানিয়েছে, ৬.০ তীব্রতার ভূমিকম্পের উত্সস্থল ছিল বাগো রিজিওনের ফিঊ শহর থেকে ২৭.৩ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে| মধ্যরাতে ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে ইয়াঙ্গুন, তাউঙ্গু, ফিউ এবং নেপিদ শহরে| মায়ানমারের মেটেওরোলোজি এবং হাইড্রলজি ডিপার্টমেন্ট-এর তরফে জানানো হয়েছে, ৬.০ তীব্রতার ভূমিকম্পের কিছু পরই পরপর দু’বার আফটার শক অনুভূত হয়েছে| তীব্রতা ছিল যথাক্রমে ৫.৩ এবং ৫.৩| জোরালো ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top