News Flash

  • Home
  • Uncategorized
  • রেল পরিষেবা নিয়ে গণস্বাক্ষর সম্বলিত স্মারক এসইউসিআই’র
Image

রেল পরিষেবা নিয়ে গণস্বাক্ষর সম্বলিত স্মারক এসইউসিআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷  আগরতলা- গৌহাটি রোজদিন ট্রেন চালু করা, কামরাগুলি পরিচ্ছন্ন রাখা, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রাপথে প্যান্টিকারের ব্যবস্থা সহ ৭ দফা দাবীতে উত্তপপূর্ব সীমান্ত রেলের ম্যানেজারের উদ্দেশ্যে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান এসইউসিআই (সি) র৷ সোমবার দলের নেতৃত্বরা আগরতলা স্টেশন মাস্টারদের হাতে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দিয়েছেন ম্যানেজারের জন্য দলীয় নেতারা৷ রাজ্য কমিটির সম্পাদক অরুন ভৌমিক অভিযোগ করেছেন, বহু প্রতিক্ষিত রেল পরিষেবা চালু হলেও রুগ্ণ পরিষেবা ভোগান্তি বাড়ছে যাত্রীদের৷ উত্তর পূর্ব সীমান্ত রেল যাত্রীদের দুর্ভোগ নিরসনে উদাসীন বলে তোপ দেগেছেন শ্রী ভৌমিক৷ তাঁর অভিযোগ, ট্রেনে যাত্রী নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ উদাসীন৷ ডেমো ইঞ্জিন চালু করে লোক্যাল ট্রেনের সংখ্যা বাড়াতে গড়িমসি করলে আন্দোলন জারি রাখা হবে বলে জানায় তাঁরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top