নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ আগরতলা- গৌহাটি রোজদিন ট্রেন চালু করা, কামরাগুলি পরিচ্ছন্ন রাখা, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রাপথে প্যান্টিকারের ব্যবস্থা সহ ৭ দফা দাবীতে উত্তপপূর্ব সীমান্ত রেলের ম্যানেজারের উদ্দেশ্যে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান এসইউসিআই (সি) র৷ সোমবার দলের নেতৃত্বরা আগরতলা স্টেশন মাস্টারদের হাতে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দিয়েছেন ম্যানেজারের জন্য দলীয় নেতারা৷ রাজ্য কমিটির সম্পাদক অরুন ভৌমিক অভিযোগ করেছেন, বহু প্রতিক্ষিত রেল পরিষেবা চালু হলেও রুগ্ণ পরিষেবা ভোগান্তি বাড়ছে যাত্রীদের৷ উত্তর পূর্ব সীমান্ত রেল যাত্রীদের দুর্ভোগ নিরসনে উদাসীন বলে তোপ দেগেছেন শ্রী ভৌমিক৷ তাঁর অভিযোগ, ট্রেনে যাত্রী নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ উদাসীন৷ ডেমো ইঞ্জিন চালু করে লোক্যাল ট্রেনের সংখ্যা বাড়াতে গড়িমসি করলে আন্দোলন জারি রাখা হবে বলে জানায় তাঁরা৷
রেল পরিষেবা নিয়ে গণস্বাক্ষর সম্বলিত স্মারক এসইউসিআই’র
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















