News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বের একনম্বর শাটলারকে হারিয়ে ডার্বি জয় সিন্ধুর
Image

বিশ্বের একনম্বর শাটলারকে হারিয়ে ডার্বি জয় সিন্ধুর

চেন্নাই, ৭ জানুয়ারি (হি.স.) : প্রিমিয়র ব্যাডমিন্টন লিগে স্প্যাশার্স ডার্বি জয় করলেন পিভি সিন্ধু৷ শনিবার চেন্নাই স্ম্যাশার্স বনাম আমেদাবাদ স্ম্যাশার্সের লড়াইয়ে বিশ্বের এক নম্বর মহিলা শাটলার তাজু ইয়ংকে হারালেন পুসারলা সিন্ধু৷ গত ম্যাচে সাইনা নেহওয়ালকে হারিয়ে আসা তাজুর বিরুদ্ধে লড়াইটা সহজ ছিল না সিন্ধুর৷ চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তিন গেমের লড়াইয়ে শুরু থেকেই দাপট দেখান ভারতীয় শাটলার৷ প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই জিতলেও দ্বিতীয় গেমে হায়দরাবাদী সিন্ধুকে ধরাশায়ী করে তাজু৷ তৃতীয় গেমে অবশ্য বিশ্বের এক নম্বর শাটলারের সামনে কোনও ভুল করেননি সিন্ধু৷ চেন্নাই দলের সিন্ধু জেতে ১৫-১১, ১০-১৫, ১৫-১২ ব্যবধানে৷ প্রিমিয়র ব্যাডমিন্টন লিগে এটাই প্রথম হার ইয়ং-এর৷ অন্য ম্যাচে সুমিত রেড্ডির সঙ্গে জুটি বেঁধে মিক্স ডবলসের জয় পান সিন্ধু৷ ০-১ পিছিয়ে থেকে চেন্নাই ফ্যাঞ্চাইজি টাই শেষ করে ২-১ ব্যবধানে৷ সিন্ধুর এই জোড়া জয়ের ফলে নক আউট পর্বে যাওয়ার আশা জিয়ে রাখল চেন্নাই৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top