চেন্নাই, ৭ জানুয়ারি (হি.স.) : প্রিমিয়র ব্যাডমিন্টন লিগে স্প্যাশার্স ডার্বি জয় করলেন পিভি সিন্ধু৷ শনিবার চেন্নাই স্ম্যাশার্স বনাম আমেদাবাদ
স্ম্যাশার্সের লড়াইয়ে বিশ্বের এক নম্বর মহিলা শাটলার তাজু ইয়ংকে হারালেন পুসারলা সিন্ধু৷ গত ম্যাচে সাইনা নেহওয়ালকে হারিয়ে আসা তাজুর বিরুদ্ধে লড়াইটা সহজ ছিল না সিন্ধুর৷ চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তিন গেমের লড়াইয়ে শুরু থেকেই দাপট দেখান ভারতীয় শাটলার৷ প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই জিতলেও দ্বিতীয় গেমে হায়দরাবাদী সিন্ধুকে ধরাশায়ী করে তাজু৷ তৃতীয় গেমে অবশ্য বিশ্বের এক নম্বর শাটলারের সামনে কোনও ভুল করেননি সিন্ধু৷ চেন্নাই দলের সিন্ধু জেতে ১৫-১১, ১০-১৫, ১৫-১২ ব্যবধানে৷ প্রিমিয়র ব্যাডমিন্টন লিগে এটাই প্রথম হার ইয়ং-এর৷ অন্য ম্যাচে সুমিত রেড্ডির সঙ্গে জুটি বেঁধে মিক্স ডবলসের জয় পান সিন্ধু৷ ০-১ পিছিয়ে থেকে চেন্নাই ফ্যাঞ্চাইজি টাই শেষ করে ২-১ ব্যবধানে৷ সিন্ধুর এই জোড়া জয়ের ফলে নক আউট পর্বে যাওয়ার আশা জিয়ে রাখল চেন্নাই৷
বিশ্বের একনম্বর শাটলারকে হারিয়ে ডার্বি জয় সিন্ধুর
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















