News Flash

  • Home
  • Uncategorized
  • স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক দল আসছে রাজ্যে
Image

স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক দল আসছে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ অতি সত্বর ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক উচ্চপর্যায়ের আধিকারিকদের প্রতিনিধি দল রাজ্যে আসছে৷ তাঁরা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট জমা করবেন৷

বিজেপি র রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেব শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে৷ বৈঠকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতির একটি বিবরণ তুলে ধরেছেন তিনি৷ শ্রী দেব বলে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ঠ উদ্বিগ্ণ৷ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রসচিবকে ডেকে পাঠান এবং দ্রুত রাজ্য সরকারের কাছ তেকে একটি রিপোর্ট চাইতে বলেন, তিনি সন্ত্রাসের চিত্রগুলি দেখে হতবাক হয়ে যান৷ বিপ্লবকুমার দেব আরও বলেন, রাজনাত সিং আশ্বাস দিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকের একটি দলকে রাজ্যে পাঠানো হবে৷ তাঁরা সন্ত্রাস কবলিত বিভিন্ন এলাকা সফর করবেন৷ এর পরেই দ্রুত কেন্দ্রীয় সরকার কিছু ব্যবস্থা নেবে বলে আশ্বাসও দিয়েছেন রাজনাথ সিং৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top