News Flash

  • Home
  • Uncategorized
  • বছরের প্রথমদিনেও শৈত্যপ্রবাহ অব্যহত দিল্লিসহ গোটা উত্তর ভারতে
Image

বছরের প্রথমদিনেও শৈত্যপ্রবাহ অব্যহত দিল্লিসহ গোটা উত্তর ভারতে

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): প্রখর শৈত্যপ্রবাহ ও তার সঙ্গে বেড়ে চলা ঘন কুয়াশা দিয়ে নববর্ষকে স্বাগত জানাল রাজধানী দিল্লিসহ গোটা উত্তর ভারত । সোমবার বছরের শুরুতে প্রখর শৈত্যপ্রবাহর সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলা ঘন কুয়াশার দাপটে জনজীবন বিপর্যস্ত রাজধানী দিল্লিসহ গোটা উত্তর ভারতে।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লিগামী ও দিল্লির অভিমুখে আসা প্রায় ৩৫০ টি বিমানের মধ্যে কিছু বিমান বাতিল করে দেওয়া হয়েছে এবং বাকিগুলির সময়সূচী পরিবর্তন করা হয়েছে। বিমানবন্দর সূত্রে দাবি করা হয়েছে ঘন কুয়াশার জেরে কম দৃশ্যমানতা তৈরি হয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারেরও কম। তাই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে চরমে উঠেছ যাত্রীদের ভোগান্তি। বিমান পরিষেবা পাশাপাশি বিপর্যস্ত হয়েছে দিল্লি রেল পরিষেবা এদিন প্রায় ১৫ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। দেরিতে চলছে ৫৬ টি ট্রেন এবং ২০ টি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। এর ফলে বছরের শুরুতে কর্মব্যস্ত দিনে বহু মানুষ আটকে পড়ে। বহু মানুষের গন্তব্যে পৌছতে দেরি হয়।

এদিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াসের আসে পাশে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে দূষণও বেড়ে চলেছে রাজধানী দিল্লিতে এদিন দিল্লিতে শাদিপুরে পলিউশন ইণ্ডেক্সে দূষণের মাত্রা ছিল ৩৩২, সিরি ফোর্ট এলাকায় মাইনাস ৩৩৮, দারকায় মাইনাস ২৫৭।

অন্যদিকে উত্তরপ্রদেশের এলাহাবাদ, কানপুর, ঝাঁসি, আগ্রা, বারানসিতে শৈত্যপ্রবাহে জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি বিহারে শৈত্যপ্রবাহের জেরে নিহত হয়েছে ১২ জনের বেশি মানুষ। জম্মু ও কাশ্মীরে লেহ এবং লাদাখে রবিবার রাতে তাপমাত্রা ছিল মাইনাস ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে দাবি করা হয়েছে আগামী কয়েকদিনও পরিস্থিতি একই থাকবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top