News Flash

  • Home
  • Uncategorized
  • সিয়াচেনে তুষারধসে নিখোঁজ পাঁচ পাক সেনা জওয়ান
Image

সিয়াচেনে তুষারধসে নিখোঁজ পাঁচ পাক সেনা জওয়ান

ইসলামাবাদ, ১ জানুয়ারি (হি.স.) : পাক অধিকৃত কাশ্মীরের সিয়াচেন হিমবাহে তুষারধসে নিখোঁজ পাঁচ পাক সেনা। উদ্ধারকাজ চালাচ্ছে পাক সেনাবাহিনী। জওয়ানদের মৃত্যু হয়েছে কিনা তা জানা যায়নি। স্থানীয়দের সাহায্য নিয়ে চলছে উদ্ধারকাজ। সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। ভারত-পাকিস্তান সীমান্তের পূর্বদিকে এটি অবস্থিত। প্রায় ২১ হাজার ফুট উঁচুতে অবস্থিত হিমবাহেই রয়েছে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র।

গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের ১০ সেনা জওয়ানের তুষার ধসে মৃত্যু হয়েছিল। এছাড়া গত বছরের জানুয়ারিতে তুষার ধসে চাপা পড়ে চার ভারতীয় সেনা নিহত হয়েছিল। শীতকালে সিয়াচেনে তুষার ধস নামা স্বাভাবিক বিষয়। সে সময় সিয়াচেনের তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়।

১৯৮৪ সাল থেকে সিয়াচেনে প্রায় আট হাজার সেনা নিহত হয়েছে। যুদ্ধ নয় বরং তুষার ধসে চাপা পড়ে, ঠাণ্ডায় জমে, উচ্চতা থেকে সৃষ্ট নানা রোগ-ব্যাধিতে সেনা জওয়ানদের মৃত্যু হয়েছে। ২০১২ সালে ভয়াবহ তুষার ধসে পাকিস্তানের ১২৪ সেনাসহ ১৩৫ জন নিহত হয়েছিল।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top