News Flash

  • Home
  • Uncategorized
  • ভাঙ্গন রুখতে ভোট পর্য্যন্ত কংগ্রেস পর্য্যবেক্ষকদের রাজ্যে অবস্থানের সিদ্ধান্ত
Image

ভাঙ্গন রুখতে ভোট পর্য্যন্ত কংগ্রেস পর্য্যবেক্ষকদের রাজ্যে অবস্থানের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ রাজ্য রাজনীতিতে দল বদলের হাওয়ায় কংগ্রেস দলের জনসমর্থন ক্রমশ কমতে শুরু করেছে৷ দলীয় ভাঙ্গন আটকাতে উদ্যোগ নিয়েছে এ আই সি সি৷ কংগ্রেস টিকিটে ৫ বারের জয়ী বিধায়ক রতন লাল নাথের আনুষ্ঠানিকভাবে দলত্যাগ করার পরই নড়েচড়ে বসেছেন প্রদেশ নেতৃত্বরা৷ তৎকালীন রাজ্যের প্রধান বিরোধী দলকে ভোটের মুখে অক্সিজেন যোগাতে রাজ্যে অবস্থান করবেন পর্যবেক্ষক ভূপেন কুমার বোড়া, এমনটাই দলীয় সূত্রে জানা গিয়েছে৷ গোটা দেশে ১৪’র লোকসভা নির্বাচনের পর থেকে ব্রেন্ড হয়ে গিয়েছে মোদী৷ দেশের ১৯ টি রাজ্যে কংগ্রেস দলের থেকে ধারাবাহিকভাবে জয় ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির৷ বিজেপি’র রাজ্য প্রভারী সুনীল দেওধর রাজ্যের অবস্থানকালীন গত ৩ বছরে বিরোধীদের এক ছাদের তলায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন৷ গুঞ্জন চলছে প্রদেশ কংগ্রেস নেতাদের সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্ব আকড়ে রাখার ঘাটতি দূরীকরণে দেওধরের পথে হাটছে বোড়া৷ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ৬০ টি আসনে কংগ্রেস প্রার্থী চয়ন করতেই হিমসিম খাচ্ছেন৷ কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ মেকাবিলায় পশ্চিম বাংলার মতো ডান ও বাম জোট সম্ভব নয়৷ অবাম ও অবিজেপি জোট গঠন এবং ভাঙ্গন রুখতে ২৪ শে ডিসেম্বর পাকাপাকিভাবে ভোট পর্যন্ত থাকার প্রস্তুতি নিয়ে আসছেন পর্যবেক্ষক ভূপেন কুমার বোড়া৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top