News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-কাশ্মীরে নিখোঁজ পাঁচ ভারতীয় সেনা জওয়ানের দেহ উদ্ধার
Image

জম্মু-কাশ্মীরে নিখোঁজ পাঁচ ভারতীয় সেনা জওয়ানের দেহ উদ্ধার

শ্রীনগর, ২১ ডিসেম্বর (হি.স.) : জম্মু-কাশ্মীরে প্রবল তুষারপাতের কবলে পড়ে নিখোঁজ পাঁচ ভারতীয় সেনা জওয়ানের দেহ উদ্ধার হল। মৃত জওয়ানদের নাম ল্যান্স নায়েক মৃগেন্দ্রনাথ প্রামাণিক, সেপাই মূর্তি এন, সেপাই শিব সিংহ ও সেপাই কৌশল সিংহ। ১২ তারিখ থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।

সেনাবাহিনী সূত্রে খবর, এ মাসের ১২ তারিখ উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে তুষারধসের কবলে পড়েন তিন জওয়ান। একইদিনে নওগাম সেক্টরে একটি গভীর গিরিসঙ্কটে পড়ে যান দুই জওয়ান। তাঁদের সন্ধানে উচ্চ স্থানে যুদ্ধ করার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল পাঠায় সেনাবাহিনী। অবশেষে নিখোঁজ জওয়ানদের দেহ মিলল। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, মঙ্গলবার থেকে নিখোঁজ জওয়ানদের সন্ধানে তল্লাশি শুরু হয়। বুধবার পর্যন্ত চলে তল্লাশি। বান্দিপোরা জেলায় লাইন অফ কন্ট্রোলের গুরেজ সেক্টর থেকে দু’জনের দেহ উদ্ধার হয়। একজনের দেহ উদ্ধার হয় কুপওয়ারার নওগাম সেক্টর থেকে। কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলগুলিতে তুষারধস ও তুষারঝড় নতুন কোনও ঘটনা নয়। বিশেষ করে শীতকালে যখন তুষারপাত হয়, তখন প্রায়ই দুর্ঘটনা ঘটে।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top