News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিল গুজরাট নির্বাচন : রাহুল গান্ধী
Image

প্রধানমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিল গুজরাট নির্বাচন : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিশ্বাসযোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলে দিল| একই সঙ্গে পশ্চিমের এই রাজ্যের ভোটের ফলাফল প্রমাণ করে দিল দেশবাসী আর তাঁর কথা শুনছেন না| গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার এক দিন পর এমনই দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| হাড্ডাহড্ডি লড়াইয়ের পর গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফলে শেষ হাসি হেসেছে ভারতীয় জনতা পার্টি| ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় ৯৯টি আসনে জয়ী হয়েছে বিজেপি, কংগ্রেস জয়ী হয়েছে ৮০টি আসনে এবং অন্যান্যরা ৩টি আসনে| গুজরাট বিধানসভা নির্বাচনের এই ফলাফলে মোটেও অসন্তুষ্ট নয় কংগ্রেস শিবির, বরং সন্তোষ প্রকাশ করেছে|

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বক্তব্যে অন্তত এমনটাই মনে হচ্ছে| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদ্য নির্বাচিত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘‘গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিশ্বাসযোগ্যতা’ নিয়ে প্রশ্ন তুলে দিল| প্রমাণিত হল দেশবাসী আর তাঁর কথা শুনছেন না|’ রাহুল গান্ধী আরও বলেছেন, ‘মোদীজীর বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন উত্থাপিত হল| মোদীজীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে| কারণ তিনি যা বলছেন, তাঁর সংগঠন তা পুনরাবৃত্তি করছে|’ রাহুল গান্ধীর কথায়, ‘দেশবাসী আর তাঁর কথা শুনছে না| গুজরাট নির্বাচন তা দেখিয়ে দিল| আসলে গুজরাটের মানুষ মোদীজীর মডেল মানেন না|’
উল্লেখ্য, ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় ৯৯টি আসনে জয়ী হয়েছে বিজেপি, কংগ্রেস জয়ী হয়েছে ৮০টি আসনে এবং অন্যান্যরা ৩টি আসনে| ২০১২ সালে বিজেপি জয়ী হয়েছিল ১১৫ টি আসনে, কংগ্রেসের আসন সংখ্যা ছিল ৭৭|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top