নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধীকে অভিনন্দন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো
অরবিন্দ কেজরিওয়াল| শনিবার কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সোনিয়া গান্ধী তনয় রাহুল গান্ধী| এদিন নয়াদিল্লির ২৪, আকবর রোডে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সদর দফতরে রাহুল গান্ধীর হাতে তুলে দেওয়া হয় জয়ের শংসাপত্র| কংগ্রেস সভাপতি হিসেবে পদোন্নতির পর ৪৭ বছর বয়সি রাহুল গান্ধীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত অভিনন্দন বার্তায় আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ‘বড় দায়িত্বের জন্য অভিনন্দন রাহুল জী| আমাদের শুভেচ্ছা রইল|’
চলতি মাসের ১১ তারিখ সর্বসম্মতিক্রমে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধী| কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীর বিরুদ্ধে কেউই মনোনয়ন জমা দেননি| গুজরাট বিধানসভা নির্বাচনের পরই শনিবার কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন রাহুল গান্ধী| একই সঙ্গে অবসান হল সোনিয়া গান্ধী যুগের| উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর ধরে কংগ্রেস সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন ৭১ বছর বয়সি সোনিয়া গান্ধী| এবার সেই দায়িত্ব সামলাবেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী|
বড় দায়িত্বের জন্য অভিনন্দন রাহুল জী, শুভেচ্ছা কেজরিওয়ালের
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















