News Flash

  • Home
  • Uncategorized
  • বড় দায়িত্বের জন্য অভিনন্দন রাহুল জী, শুভেচ্ছা কেজরিওয়ালের
Image

বড় দায়িত্বের জন্য অভিনন্দন রাহুল জী, শুভেচ্ছা কেজরিওয়ালের

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধীকে অভিনন্দন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| শনিবার কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সোনিয়া গান্ধী তনয় রাহুল গান্ধী| এদিন নয়াদিল্লির ২৪, আকবর রোডে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সদর দফতরে রাহুল গান্ধীর হাতে তুলে দেওয়া হয় জয়ের শংসাপত্র| কংগ্রেস সভাপতি হিসেবে পদোন্নতির পর ৪৭ বছর বয়সি রাহুল গান্ধীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত অভিনন্দন বার্তায় আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ‘বড় দায়িত্বের জন্য অভিনন্দন রাহুল জী| আমাদের শুভেচ্ছা রইল|’
চলতি মাসের ১১ তারিখ সর্বসম্মতিক্রমে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধী| কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীর বিরুদ্ধে কেউই মনোনয়ন জমা দেননি| গুজরাট বিধানসভা নির্বাচনের পরই শনিবার কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন রাহুল গান্ধী| একই সঙ্গে অবসান হল সোনিয়া গান্ধী যুগের| উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর ধরে কংগ্রেস সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন ৭১ বছর বয়সি সোনিয়া গান্ধী| এবার সেই দায়িত্ব সামলাবেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top