News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় এনকাউন্টারে খতম কুখ্যাত এক মাওবাদী, উদ্ধার এসএলআর
Image

ওডিশায় এনকাউন্টারে খতম কুখ্যাত এক মাওবাদী, উদ্ধার এসএলআর

মালকানগিরি (ওডিশা), ১৫ ডিসেম্বর (হি.স.): ওডিশার মাওবাদী অধ্যুষিত মালকানগিরি জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল কুখ্যাত এক মাওবাদী| ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) আর পি শর্মা জানিয়েছেন, শুক্রবার ভোরে মালকানগিরি জেলার চিত্রাকোন্ডা এলাকায় লুচাপানি বন্ধগুদা রিজার্ভ ফোরেস্টে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে এক মাওবাদী| এনকাউন্টার স্থল থেকে উদ্ধার হয়েছে একটি এসএলআর| টুইট করে ডিজিপি জানিয়েছেন, শুক্রবার ভোরে মালকানগিরি জেলার চিত্রাকোন্ডা এলাকায় লুচাপানি বন্ধগুদা রিজার্ভ ফোরেস্টে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সিপিআই মাওবাদীদের তীব্র গুলির লড়াই শুরু হয়| এনকাউন্টারে খতম হয়েছে এক মাওবাদী| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে এক এসএলআর|
মালকানগিরি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসপি) জগমোহন মীনা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওযা যায় মালকানগিরি জেলার চিত্রাকোন্ডা এলাকায় লুচাপানি বন্ধগুদা রিজার্ভ ফোরেস্টে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে জঙ্গলে তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং বিএসএফ-এর যৌথ বাহিনী| মাওবাদী দমন অভিযান চলাকালীন হঠাত্ই গুলি চালায় জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীরা| কালবিলম্ব না করে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী| তীব্র গুলির লড়াইয়ে খতম হয়েছে এক মাওবাদী| শুক্রবার সকালে জঙ্গল থেকে উদ্ধার হয়েছে কুখ্যাত এক মাওবাদীর দেহ| তল্লাশি অভিযান অবশ্য এরপরও থামেনি, গোটা জঙ্গলে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top