মালকানগিরি (ওডিশা), ১৫ ডিসেম্বর (হি.স.): ওডিশার মাওবাদী অধ্যুষিত মালকানগিরি জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল কুখ্যাত এক
মাওবাদী| ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) আর পি শর্মা জানিয়েছেন, শুক্রবার ভোরে মালকানগিরি জেলার চিত্রাকোন্ডা এলাকায় লুচাপানি বন্ধগুদা রিজার্ভ ফোরেস্টে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে এক মাওবাদী| এনকাউন্টার স্থল থেকে উদ্ধার হয়েছে একটি এসএলআর| টুইট করে ডিজিপি জানিয়েছেন, শুক্রবার ভোরে মালকানগিরি জেলার চিত্রাকোন্ডা এলাকায় লুচাপানি বন্ধগুদা রিজার্ভ ফোরেস্টে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সিপিআই মাওবাদীদের তীব্র গুলির লড়াই শুরু হয়| এনকাউন্টারে খতম হয়েছে এক মাওবাদী| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে এক এসএলআর|
মালকানগিরি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসপি) জগমোহন মীনা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওযা যায় মালকানগিরি জেলার চিত্রাকোন্ডা এলাকায় লুচাপানি বন্ধগুদা রিজার্ভ ফোরেস্টে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে জঙ্গলে তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং বিএসএফ-এর যৌথ বাহিনী| মাওবাদী দমন অভিযান চলাকালীন হঠাত্ই গুলি চালায় জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীরা| কালবিলম্ব না করে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী| তীব্র গুলির লড়াইয়ে খতম হয়েছে এক মাওবাদী| শুক্রবার সকালে জঙ্গল থেকে উদ্ধার হয়েছে কুখ্যাত এক মাওবাদীর দেহ| তল্লাশি অভিযান অবশ্য এরপরও থামেনি, গোটা জঙ্গলে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী|

ওডিশায় এনকাউন্টারে খতম কুখ্যাত এক মাওবাদী, উদ্ধার এসএলআর
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















