News Flash

  • Home
  • Uncategorized
  • কুয়াশার দাপট অব্যাহত রাজধানীতে, বাতিল ১২টি ট্রেন
Image

কুয়াশার দাপট অব্যাহত রাজধানীতে, বাতিল ১২টি ট্রেন

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন প্রান্ত| গত কয়েকদিনের মতো শুক্রবারও কুয়াশা থেকে মুক্তি পাওয়া গেল না| কুয়াশার সৌজন্যে রাজধানীতে এদিনও ব্যহত হয়েছে রেল পরিষেবা| ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকে যাওয়ায় শুক্রবার বাতিল করা হয়েছে ১২টি ট্রেন| দেরিতে চলেছে ২৫টি ট্রেন এবং দু’টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে| রেল পরিষেবা বিপর্যস্ত হওয়ায় সমস্যায় পড়েছেন অসংখ্য যাত্রী| রেল সূত্রের খবর, দৃশ্যমানতার অভাবে শুক্রবার বাতিল করা হয়েছে ১২টি ট্রেন| দেরিতে চলেছে ২৫টি ট্রেন এবং দু’টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে| শুধু রেলই নয়, প্রভাব পড়েছে রাজধানীর যান চলাচলেও|
ঘন কুয়াশার পাশাপাশি দিল্লি সহ গোটা উত্তর ভারত জুড়ে এখন অব্যাহত শীতের কামড়| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বোচ্চ থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে| শীতের কামড়ে এখন জৱুথৱু রাজধানীর মানুষজন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top