নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন প্রান্ত| গত কয়েকদিনের মতো শুক্রবারও
কুয়াশা থেকে মুক্তি পাওয়া গেল না| কুয়াশার সৌজন্যে রাজধানীতে এদিনও ব্যহত হয়েছে রেল পরিষেবা| ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকে যাওয়ায় শুক্রবার বাতিল করা হয়েছে ১২টি ট্রেন| দেরিতে চলেছে ২৫টি ট্রেন এবং দু’টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে| রেল পরিষেবা বিপর্যস্ত হওয়ায় সমস্যায় পড়েছেন অসংখ্য যাত্রী| রেল সূত্রের খবর, দৃশ্যমানতার অভাবে শুক্রবার বাতিল করা হয়েছে ১২টি ট্রেন| দেরিতে চলেছে ২৫টি ট্রেন এবং দু’টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে| শুধু রেলই নয়, প্রভাব পড়েছে রাজধানীর যান চলাচলেও|
ঘন কুয়াশার পাশাপাশি দিল্লি সহ গোটা উত্তর ভারত জুড়ে এখন অব্যাহত শীতের কামড়| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বোচ্চ থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে| শীতের কামড়ে এখন জৱুথৱু রাজধানীর মানুষজন|
কুয়াশার দাপট অব্যাহত রাজধানীতে, বাতিল ১২টি ট্রেন
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















