নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : তাৎক্ষনিক তিন তালাক বিরোধী খসড়া আইন অনুমোদন করল কেন্দ্র। খসড়ায় একতরফা তিন তালাক দিলে
মুসলিম স্বামীর তিন বছর কারাদণ্ড, জরিমানার সুপারিশ করা হয়েছে। তিন তালাক প্রথাকে বেআইনি, অচল বলা হয়েছে খসড়ায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন আন্তঃমন্ত্রী গোষ্ঠী ওই খসড়া তৈরি করেছে। গোষ্ঠীতে রয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও তাঁর মন্ত্রকের প্রতিমন্ত্রী পি পি চৌধুরি।
‘মুসলিম উইমেন প্রটেকশন অব রাইটস অন ম্যারেজ’ শীর্ষক খসড়াটি নিয়ে আলোচনা করে কেন্দ্রীয় মন্ত্রিসভা সবুজ সঙ্কেত দিয়েছে বলে জানান সরকারি অফিসার। প্রস্তাবিত আইনটি শুধুমাত্র তাৎক্ষনিক তিন তালাক বা তালাক-ই-বিদ্দত-এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই আইনের জোরে তিন তালাক পাওয়া মহিলা নিজের ও নাবালক সন্তানদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হতে পারবেন, শিশুসন্তানদের নিজের হেফাজতে রাখার দাবিও পেশ করতে পারবেন।
শুক্রবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর দিনেই খসড়াটি অনুমোদন করল কেন্দ্র। জম্মু ও কাশ্মীর বাদে দেশের সর্বত্র তিন তালাক সংক্রান্ত যাবতীয় বিবাদের মীমাংসা হবে প্রস্তাবিত আইনে।

তিন তালাক বিরোধী খসড়া আইনে সম্মতি কেন্দ্রের, ৩ বছরের সাজা ও জরিমানা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















