News Flash

  • Home
  • Uncategorized
  • তিন তালাক বিরোধী খসড়া আইনে সম্মতি কেন্দ্রের, ৩ বছরের সাজা ও জরিমানা
Image

তিন তালাক বিরোধী খসড়া আইনে সম্মতি কেন্দ্রের, ৩ বছরের সাজা ও জরিমানা

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : তাৎক্ষনিক তিন তালাক বিরোধী খসড়া আইন অনুমোদন করল কেন্দ্র। খসড়ায় একতরফা তিন তালাক দিলে মুসলিম স্বামীর তিন বছর কারাদণ্ড, জরিমানার সুপারিশ করা হয়েছে। তিন তালাক প্রথাকে বেআইনি, অচল বলা হয়েছে খসড়ায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন আন্তঃমন্ত্রী গোষ্ঠী ওই খসড়া তৈরি করেছে। গোষ্ঠীতে রয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ও তাঁর মন্ত্রকের প্রতিমন্ত্রী পি পি চৌধুরি।
‘মুসলিম উইমেন প্রটেকশন অব রাইটস অন ম্যারেজ’ শীর্ষক খসড়াটি নিয়ে আলোচনা করে কেন্দ্রীয় মন্ত্রিসভা সবুজ সঙ্কেত দিয়েছে বলে জানান সরকারি অফিসার। প্রস্তাবিত আইনটি শুধুমাত্র তাৎক্ষনিক তিন তালাক বা তালাক-ই-বিদ্দত-এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই আইনের জোরে তিন তালাক পাওয়া মহিলা নিজের ও নাবালক সন্তানদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হতে পারবেন, শিশুসন্তানদের নিজের হেফাজতে রাখার দাবিও পেশ করতে পারবেন।
শুক্রবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর দিনেই খসড়াটি অনুমোদন করল কেন্দ্র। জম্মু ও কাশ্মীর বাদে দেশের সর্বত্র তিন তালাক সংক্রান্ত যাবতীয় বিবাদের মীমাংসা হবে প্রস্তাবিত আইনে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top