News Flash

  • Home
  • Uncategorized
  • এফআরডিআই নিয়ে সরব হতে নির্দেশ মমতার
Image

এফআরডিআই নিয়ে সরব হতে নির্দেশ মমতার

কলকাতা, ১৫ ডিসেম্বর (হি. স.): প্রস্তাবিত ফিনান্সিয়াল রেজোলিউশন অ্যান্ড ডিপোজিট ইন্সুরেন্স (এফআরডিআই) বিলের প্রতিবাদে সংসদে সরব হওয়ার নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই বিলের সব রকম বিরোধিতা করতে তৃণমূলের কোর কমিটির বৈঠকে শুক্রবার সন্ধ্যায় সিদ্ধান্ত নেওয়া হল৷
গত আগস্ট মাসে সরকার এফআরডিআই বিলটি লোকসভায় পেশ করে| এটি জয়েন্ট সংসদীয় কমিটির কাছে পাঠান হয়৷ আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থার দেউলিয়া অবস্থাটা এই বিল খতিয়ে দেখবে৷
সম্প্রতি এই বিল নিয়ে নানা স্তরে আতঙ্ক দেখা দিয়েছে৷ এ নিয়ে শুরু হয়েছে রাজনীতি৷ টুইট করে অরুণ জেটলি জানিয়েছেন, প্রস্তাবিত এই বিলটি আপাতত স্ট্যান্ডিং কমিটি কাছে ঝুলে রয়েছে৷ সরকারের উদ্দেশ্য হল আর্থিক প্রতিষ্ঠান এবং তার আমানতকারীর স্বার্থ সুরক্ষিত রাখা৷
এই বিল আমানতকারীদের অধিকার সুরক্ষিত রাখবে বলেই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ অর্থ বিষয়ক সচিব এস সি গর্গের মতে, এই এফআরডিআই বিলে প্রস্তাব দেওয়া হয়েছে যাতে আমানতকারীদের অধিকার রক্ষা করার৷ তিনি জানান, বিষয়টি কোনও রকম লঘু করা হচ্ছে বরং বর্তমানে যে পরিমাণ সুরক্ষা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে তা বাড়ান হচ্ছে৷ তাছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক সরকারি মালিকানা থাকার দরুন যে প্রধান গ্যারান্টি পেয়ে আচ্ছে তার কোনও রকম পরিবর্তন হয়নি বলেই দাবি করেছেন তিনি৷
একটি প্রেস বিবৃতি জারি করে অর্থমন্ত্রক ধন্দ ঘোচাতে চেয়ে জানিয়েছে, বর্তমানে যে সব নিয়মবিধি রয়েছে আমানতের সুরক্ষা ও গ্যারান্টি স্বরূপ তা প্রস্তাবিত বিলে রাখা থাকছে৷ এই বিলে এমন কোনও প্রস্তাব রাখা হচ্ছে না যাতে ব্যাংকে সরকারে পক্ষ থেকে আর্থিক সহায়তা করার ক্ষমতা কমে যায়৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে সরকারি গ্যারান্টি একই থাকছে বলে জানান হয়েছে৷
এ দিন কোর কমিটির বৈঠকে তৃণমূল নেত্রী জানান, “কেন্দ্রকে চিঠি দিয়ে প্রতিবাদ জানানো হবে৷
এ নিয়ে নানাভাবে জনমত তৈরী করা হবে৷ বুথস্তর পর্যন্ত হবে কালা বিলের প্রতিবাদ৷”

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top