নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ ডিসেম্বর৷৷ সাব্রুমের ফেনী নদীর উপর মৈত্রী সেতু নির্মাণের জন্য ভারত সীমান্তে অধিগৃহীত বসতবাড়ি ও জমি পেতে
প্রশাসনকে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা মীমাংসার জন্য আজ দক্ষিণ জেলার সহকারী জেলাশাসক উত্তম মন্ডল, এস ডি এম বিপ্লব কুমার দাস এবং ব্রিজ নির্মাণ সংস্থার এন ডি প্রদীপ ভূইয়া সরেজমিনে সাব্রুমে ৫১ নাম্বার বিএসএফ ক্যাম্প সংলগ্ণ ভাতীসংঘ ক্লাবের সামনে আসেন৷ সরকারী অধিকৃত জমি নির্মাণ সংস্থা অধিকতা দীনেশ চন্দ্র আগরওয়াল কাজ শুরু করতে পারছে না তাই এই সফর৷ এই বিষয়ে ইতি পূর্বে নির্মাণ সংস্থা থেকে দক্ষিণ জেলার প্রশাসনকে জানানো হয়েছে৷ কারন যাতে সময়মতোন কাজ শুরু করতে পারেন৷ এদিকে সহকারী জেলাশাসক উত্তম মন্ডল প্রশাসনিক ভাবে নির্দেশ দেন যে সমস্ত জোতদার জমি অধিগ্রহনের অর্থ ও নোটিশ পেয়েছেন, তাদের আগামী ২০ শে ডিসেম্বরের মধ্যে জায়গা ছেড়ে দিতে হবে৷ যদিও জমির ছাড়া নিয়ে ভূমিক মালিকদের বেশ কিছু অভিযোগ মহকুমার প্রশাসনের জমা পড়েছে জেলা প্রশাসনের কর্মকতাদের সামনে স্থানীয় নবীন পাড়ার লোকজনদের মধ্যে চাপা উত্তেজনা দেখা গিয়েছে৷ উত্তম মন্ডল জানান, ক্যাম্পানী যাতে ১০-১৫ দিনের মধ্যে শুরু করতে পারেন এবং এই মাসের মধ্যে ভারত সীমান্তে কাজ পুরো দমে শুরু হয়ে যাবে৷ বাংলাদেশে রামগড় সীমান্তে জমি অধিগ্রহণে কাজের জন্য আগামী ২৪ শে ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সড়ক পরিবহন মন্ত্রী রামগড় আসবেন৷

সাব্রুমে মৈত্রী সেতু নির্মাণ নিয়ে জটিলতা লাঘবে প্রশাসনিক বৈঠক
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















