News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে মৈত্রী সেতু নির্মাণ নিয়ে জটিলতা লাঘবে প্রশাসনিক বৈঠক
Image

সাব্রুমে মৈত্রী সেতু নির্মাণ নিয়ে জটিলতা লাঘবে প্রশাসনিক বৈঠক

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ ডিসেম্বর৷৷ সাব্রুমের ফেনী নদীর উপর মৈত্রী সেতু নির্মাণের জন্য ভারত সীমান্তে অধিগৃহীত বসতবাড়ি ও জমি পেতে প্রশাসনকে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা মীমাংসার জন্য আজ দক্ষিণ জেলার সহকারী জেলাশাসক উত্তম মন্ডল, এস ডি এম বিপ্লব কুমার দাস এবং ব্রিজ নির্মাণ সংস্থার এন ডি প্রদীপ ভূইয়া সরেজমিনে সাব্রুমে ৫১ নাম্বার বিএসএফ ক্যাম্প সংলগ্ণ ভাতীসংঘ ক্লাবের সামনে আসেন৷ সরকারী অধিকৃত জমি নির্মাণ সংস্থা অধিকতা দীনেশ চন্দ্র আগরওয়াল কাজ শুরু করতে পারছে না তাই এই সফর৷ এই বিষয়ে ইতি পূর্বে নির্মাণ সংস্থা থেকে দক্ষিণ জেলার প্রশাসনকে জানানো হয়েছে৷ কারন যাতে সময়মতোন কাজ শুরু করতে পারেন৷ এদিকে সহকারী জেলাশাসক উত্তম মন্ডল প্রশাসনিক ভাবে নির্দেশ দেন যে সমস্ত জোতদার জমি অধিগ্রহনের অর্থ ও নোটিশ পেয়েছেন, তাদের আগামী ২০ শে ডিসেম্বরের মধ্যে জায়গা ছেড়ে দিতে হবে৷ যদিও জমির ছাড়া নিয়ে ভূমিক মালিকদের বেশ কিছু অভিযোগ মহকুমার প্রশাসনের জমা পড়েছে জেলা প্রশাসনের কর্মকতাদের সামনে স্থানীয় নবীন পাড়ার লোকজনদের মধ্যে চাপা উত্তেজনা দেখা গিয়েছে৷ উত্তম মন্ডল জানান, ক্যাম্পানী যাতে ১০-১৫ দিনের মধ্যে শুরু করতে পারেন  এবং এই মাসের মধ্যে ভারত সীমান্তে কাজ পুরো দমে শুরু হয়ে যাবে৷ বাংলাদেশে রামগড় সীমান্তে জমি অধিগ্রহণে কাজের জন্য আগামী ২৪ শে ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সড়ক পরিবহন মন্ত্রী রামগড় আসবেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top