নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ শুক্রবার আসছেন রাষ্ট্রীয় স্বয়ং সেব সংঘের প্রধান মোহন ভাগবত৷ পূর্ব ঘোষণা অনুযায়ী সংঘ
প্রধানের১৬ ডিসেম্বর আসার কথা ছিল৷ পুলিশ জানিয়েছে, মোহন ভাগবত ১৫ ডিসেম্বর বিকাল পাঁচটায় বিমানে আগরতলা আসবেন৷ ত্রিপুরা হিন্দু মালায়ামা পরিচালন সমিতির উদ্যোগে আগামী ১৭ ডিসেম্বর আগরতলায় বিবেকানন্দ ময়দানে সমাবেশে সংঘ প্রধান অংশ নেবেন৷ সমিতির সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছিল সংঘ প্রধান ১৬ ডিসেম্বর রাজ্যে আসবেন৷ কিন্তু, একদিন আগেই তিনি রাজ্যে আসছেন৷ সংঘ প্রধান রাজ্য সফরে এসে সাংগঠনিক বৈঠক করবেন৷ পূর্বোত্তরের সকল সংগঠনমন্ত্রী সহ বহু স্বয়ং সেবকদের সাথে তিনি বৈঠক করবেন৷ কিন্তু, নির্ধারিত সূচীর একদিন পূর্বে তাঁর রাজ্যে আসা রাজনৈতিক মহলে নানা প্রশ্ণের উদ্রেক হয়েছে৷

আজ আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















