News Flash

  • Home
  • Uncategorized
  • আজ আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত
Image

আজ আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ শুক্রবার আসছেন রাষ্ট্রীয় স্বয়ং সেব সংঘের প্রধান মোহন ভাগবত৷ পূর্ব ঘোষণা অনুযায়ী সংঘ প্রধানের১৬ ডিসেম্বর আসার কথা ছিল৷ পুলিশ জানিয়েছে, মোহন ভাগবত ১৫ ডিসেম্বর বিকাল পাঁচটায় বিমানে আগরতলা আসবেন৷ ত্রিপুরা হিন্দু মালায়ামা পরিচালন সমিতির উদ্যোগে আগামী ১৭ ডিসেম্বর আগরতলায় বিবেকানন্দ ময়দানে সমাবেশে সংঘ প্রধান অংশ নেবেন৷ সমিতির সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছিল সংঘ প্রধান  ১৬ ডিসেম্বর রাজ্যে আসবেন৷ কিন্তু, একদিন আগেই তিনি রাজ্যে আসছেন৷ সংঘ প্রধান রাজ্য সফরে এসে সাংগঠনিক বৈঠক করবেন৷ পূর্বোত্তরের সকল সংগঠনমন্ত্রী সহ বহু স্বয়ং সেবকদের সাথে তিনি বৈঠক করবেন৷ কিন্তু, নির্ধারিত সূচীর একদিন পূর্বে তাঁর রাজ্যে আসা রাজনৈতিক মহলে নানা প্রশ্ণের উদ্রেক হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top