News Flash

  • Home
  • Uncategorized
  • লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ কংগ্রেসের
Image

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ কংগ্রেসের

আহমেদাবাদ, ১৪ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী হিসেবে নন, আর পাঁচজন ভোটারের মতোই বুথের লাইনে দাঁড়িয়ে যথা সময়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা অন্তিম দফায় বৃহস্পতিবার সবরমতী-র রানিপ লোকালিটিতে ১১৫ নম্বর পোলিং বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী ভোট দিতে আসায় ওই ভোটগ্রহণ কেন্দ্রের চারপাশে প্রচুর ভিড় জমে গিয়েছিল| ‘মোদী’, ‘মোদী’ চিত্কারে ভরে ওঠে গোটা এলাকা| পাল্টা জনতার উদ্দেশে হাত নাড়েন প্রধানমন্ত্রী| ভোটাধিকার প্রয়োগ করার পর নিজের গাড়ির জানলার পাশে দাঁড়িয়ে জনতাকে ভোটের কালি লাগানো আঙুল দেখাতে থাকেন প্রধানমন্ত্রী|
নির্বিঘ্নে প্রধানমন্ত্রীর ভোটদান পর্ব মিটলেও, কংগ্রেস অবশ্য ক্ষুব্ধ| প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের এনে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরেজওয়ালা অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন আসলে কেন্দ্রীয় সরকারের হাতের পুতুলে পরিণত হয়েছে| কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-র চাপের কাছে নতিস্বীকার করে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে বলেই অভিযোগ কংগ্রেসের| যদিও মুখ্য নির্বাচন কমিশনার এ জ্যোতি কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন| হিন্দুস্থান সমাচার|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top