আহমেদাবাদ, ১৪ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী হিসেবে নন, আর পাঁচজন ভোটারের মতোই বুথের লাইনে দাঁড়িয়ে যথা সময়ে নিজের ভোটাধিকার
প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা অন্তিম দফায় বৃহস্পতিবার সবরমতী-র রানিপ লোকালিটিতে ১১৫ নম্বর পোলিং বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী ভোট দিতে আসায় ওই ভোটগ্রহণ কেন্দ্রের চারপাশে প্রচুর ভিড় জমে গিয়েছিল| ‘মোদী’, ‘মোদী’ চিত্কারে ভরে ওঠে গোটা এলাকা| পাল্টা জনতার উদ্দেশে হাত নাড়েন প্রধানমন্ত্রী| ভোটাধিকার প্রয়োগ করার পর নিজের গাড়ির জানলার পাশে দাঁড়িয়ে জনতাকে ভোটের কালি লাগানো আঙুল দেখাতে থাকেন প্রধানমন্ত্রী|
নির্বিঘ্নে প্রধানমন্ত্রীর ভোটদান পর্ব মিটলেও, কংগ্রেস অবশ্য ক্ষুব্ধ| প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের এনে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরেজওয়ালা অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন আসলে কেন্দ্রীয় সরকারের হাতের পুতুলে পরিণত হয়েছে| কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-র চাপের কাছে নতিস্বীকার করে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে বলেই অভিযোগ কংগ্রেসের| যদিও মুখ্য নির্বাচন কমিশনার এ জ্যোতি কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন| হিন্দুস্থান সমাচার|
লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ কংগ্রেসের
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















