News Flash

  • Home
  • Uncategorized
  • সোশ্যাল মিডিয়ায় ট্রোলড মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী
Image

সোশ্যাল মিডিয়ায় ট্রোলড মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী

মুম্বই, ১৩ ডিসেম্বর (হি.স.) : সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমরুতা ফড়নবিশ। মুম্বইয়ের বেসরকারী রেডিও স্টেশনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবি ট্যুইটারে পোস্ট করেছিলেন অমরুতা। তারপরই ট্রোলড হলেন তিনি। ক্রিসমাস উপলক্ষ্যে গরিব শিশুদের জন্য উপহার সংগ্রহ করার উদ্যোগ নিয়েছিল মুম্বইয়ের একটি বেসরকারি রেডিও স্টেশন। তারই ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অমরুতা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্র তাঁর বিরুদ্ধে অশালীন মন্তব্যসহ খ্রিষ্টান ধর্ম প্রচার করার মতো অভিযোগ ওঠে। পরে ট্যুইটারে এক পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেন অমরুতা। তিনি বলেন, ‘অন্য আরও অনেকের মতোই আমি হিন্দু হিসেবে গর্বিত। আমি দেশের প্রতিটা উৎসবই উদযাপন করি। আর সেটা আমার ব্যক্তিগত পছন্দ। আমরা আমাদের দেশের সত্যিকারের স্পিরিটকে প্রতিনিধিত্ব করি। আর সেটার সঙ্গে দেশ, ধর্ম এবং মানবিকতাকে গুলিয়ে ফেললে চলবে না। একজন গর্বিত হিন্দু নাগরিক হিসেবে আমি সমাজকে সংহতি এবং একতা বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করেছি। কিন্তু কিছু সাংবাদিক এমন আছেন যারা এর মধ্যে ধর্মী বিভাজন তৈরি কারার চেষ্টা করছেন।’
সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের তীর্যক মন্তব্যের জবাব দিয়ে পাল্টা আর একটি ট্যুইট করেন অমরুতা। সেখানে তিনি নিজের স্বামী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে টেগ করে বলেন, ‘ভালবাসা, সহযোগীতা এবং সহমর্মিতার কোন ধর্ম হয় না।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top