মুম্বই, ১৩ ডিসেম্বর (হি.স.) : সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমরুতা ফড়নবিশ। মুম্বইয়ের
বেসরকারী রেডিও স্টেশনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবি ট্যুইটারে পোস্ট করেছিলেন অমরুতা। তারপরই ট্রোলড হলেন তিনি। ক্রিসমাস উপলক্ষ্যে গরিব শিশুদের জন্য উপহার সংগ্রহ করার উদ্যোগ নিয়েছিল মুম্বইয়ের একটি বেসরকারি রেডিও স্টেশন। তারই ব্র্যান্ড অ্যাম্বেসেডর হয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অমরুতা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্র তাঁর বিরুদ্ধে অশালীন মন্তব্যসহ খ্রিষ্টান ধর্ম প্রচার করার মতো অভিযোগ ওঠে। পরে ট্যুইটারে এক পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেন অমরুতা। তিনি বলেন, ‘অন্য আরও অনেকের মতোই আমি হিন্দু হিসেবে গর্বিত। আমি দেশের প্রতিটা উৎসবই উদযাপন করি। আর সেটা আমার ব্যক্তিগত পছন্দ। আমরা আমাদের দেশের সত্যিকারের স্পিরিটকে প্রতিনিধিত্ব করি। আর সেটার সঙ্গে দেশ, ধর্ম এবং মানবিকতাকে গুলিয়ে ফেললে চলবে না। একজন গর্বিত হিন্দু নাগরিক হিসেবে আমি সমাজকে সংহতি এবং একতা বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করেছি। কিন্তু কিছু সাংবাদিক এমন আছেন যারা এর মধ্যে ধর্মী বিভাজন তৈরি কারার চেষ্টা করছেন।’
সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের তীর্যক মন্তব্যের জবাব দিয়ে পাল্টা আর একটি ট্যুইট করেন অমরুতা। সেখানে তিনি নিজের স্বামী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে টেগ করে বলেন, ‘ভালবাসা, সহযোগীতা এবং সহমর্মিতার কোন ধর্ম হয় না।

সোশ্যাল মিডিয়ায় ট্রোলড মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















