News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর আবাসন যোজনায় প্রশাসনের ভূমিকায় ক্ষোভ
Image

প্রধানমন্ত্রীর আবাসন যোজনায় প্রশাসনের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ প্রধানমন্ত্রী আবাসন যোজনার দ্বিতীয় পর্যায়ের ঘর বন্টন নিয়ে চরম তালবাহানার অভিযোগ উঠছে নিগম প্রশাসনের বিরুদ্ধে৷ আগরতলা পুর নিগমের ৪৯ টি ওয়ার্ডের জন্য সর্বমোট ৩৬২ টি ঘর কেন্দ্রীয় সরকার দ্বিতীয় লিস্টে অনুমোদন দিয়েছে৷ মূলতঃ দারিদ্র সীমার নিচে বসবাসকারী গৃহহীনদের জন্য মোদী  সরকারের ১ লক্ষ ৬৬ হাজার টাকার এই প্রকল্প৷ অভিযোগ, অনলাইন ট্রানজেকসন পদ্ধতিতে ঘরের সমস্ত কাগজপত্র ও টাকা বরাদ্ধ করাতে গিয়ে পুর নিগমের অদক্ষতায় কাজ শ্লথ গতিতে চলছে৷ বেনিফিসিয়ারীদের নাম সহ লিস্ট বের হওয়ার পর ও ১ মাস কেটে গিয়েছে এখনো ওয়ার্ক অর্ডার পায়নি কেউ৷ পুর নিগমের ওয়ার্ডগুলিতে কম্পিউটার অপারেটিং সিস্টেমের অদক্ষতায় রোজদিন বেনিফিসিয়ারীরা ওয়ার্ক অর্ডারের আশায় ধর্না দিয়েছেন৷ নিগম প্রশাসন সূত্রে খবর অনলাইন ট্রানজেকশান পদ্ধতি পরিচালনায় দক্ষ কর্মীর অভাবে পরিষেবা বন্টন বিঞ্চিত হচ্ছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top