নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ প্রধানমন্ত্রী আবাসন যোজনার দ্বিতীয় পর্যায়ের ঘর বন্টন নিয়ে চরম তালবাহানার অভিযোগ উঠছে
নিগম প্রশাসনের বিরুদ্ধে৷ আগরতলা পুর নিগমের ৪৯ টি ওয়ার্ডের জন্য সর্বমোট ৩৬২ টি ঘর কেন্দ্রীয় সরকার দ্বিতীয় লিস্টে অনুমোদন দিয়েছে৷ মূলতঃ দারিদ্র সীমার নিচে বসবাসকারী গৃহহীনদের জন্য মোদী সরকারের ১ লক্ষ ৬৬ হাজার টাকার এই প্রকল্প৷ অভিযোগ, অনলাইন ট্রানজেকসন পদ্ধতিতে ঘরের সমস্ত কাগজপত্র ও টাকা বরাদ্ধ করাতে গিয়ে পুর নিগমের অদক্ষতায় কাজ শ্লথ গতিতে চলছে৷ বেনিফিসিয়ারীদের নাম সহ লিস্ট বের হওয়ার পর ও ১ মাস কেটে গিয়েছে এখনো ওয়ার্ক অর্ডার পায়নি কেউ৷ পুর নিগমের ওয়ার্ডগুলিতে কম্পিউটার অপারেটিং সিস্টেমের অদক্ষতায় রোজদিন বেনিফিসিয়ারীরা ওয়ার্ক অর্ডারের আশায় ধর্না দিয়েছেন৷ নিগম প্রশাসন সূত্রে খবর অনলাইন ট্রানজেকশান পদ্ধতি পরিচালনায় দক্ষ কর্মীর অভাবে পরিষেবা বন্টন বিঞ্চিত হচ্ছে৷

প্রধানমন্ত্রীর আবাসন যোজনায় প্রশাসনের ভূমিকায় ক্ষোভ
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















