News Flash

  • Home
  • Uncategorized
  • দুদিনের জন্য উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী
Image

দুদিনের জন্য উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী

বালুরঘাট, ৮ ডিসেম্বর (হি.স.): দুদিনের জন্য উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা। সামনেই পঞ্চায়েত নির্বাচন | তবে বাংলায় বিজেপির বিজেপির লক্ষ্য লোকসভা৷সেই লক্ষ্যেই দুদিনের জন্য উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডা।শনি ও রবিবার দক্ষিণ দিনাজপুরে সভা করবেন তিনি৷
বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত তিনি বালুরঘাটের রেনুকা লজে বালুরঘাট ও তপন বিধানসভা ভিত্তিক বিশেষ সভা করবেন।পরেরদিন অর্থাৎ রবিবার সকাল ১০টা থেকে ১২টা গঙ্গারামপুর ও কুমারগঞ্জ বিধানসভা ভিত্তিক এবং বেলা ২টো থেকে ৪টে পর্যন্ত বুনিয়াদপুরে দলীয় কার্যালয়ে হরিরামপুর কুশমন্ডি বিধানসভা ভিত্তিক সভা করবেন।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডার দুদিনের সফর ঘিরে দক্ষিণ দিনাজপুর বিজেপি শিবিরে ব্যস্ততা তুঙ্গে।
২০১৯’এর লোকসভা নির্বাচনকে এখন থেকেই পাখির চোখ করেছে গেরুয়া শিবির৷ তাই আভ্যন্তরীণ প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরে। যদিও অনেক সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও রণকৌশল মজবুত করতে বহুদিন আগেই একেবারে বুথস্তর থেকে শুরু হয়েছে দলীয় বিভিন্ন কর্মসূচি। জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে মন্ডল ভিত্তিক কার্যকারিণী কর্মসূচি সম্পন্ন হয়ে যাওয়ার পর এবার শুরু হতে চলেছে বিধানসভা ভিত্তিক বিভিন্ন প্রস্তুতি।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top