কিসামা (নাগাল্যান্ড), ৮ ডিসেম্বর (হি.স.): নাগাদের উচ্চাকাঙ্খা পূরণে প্রতিজ্ঞাবব্ধ কেন্দ্রীয় সরকার| শুক্রবার এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনাথ সিং| শুক্রবার হর্নবিল উত্সবে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘নাগা জনগণের উজ্জ্বল ভবিষ্যত এবং উচ্চাকাঙ্খা পূরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রতিজ্ঞাবদ্ধ|’
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর নাগাল্যান্ডের রাজ্যপাল পি বি আচার্য বলেছিলেন, আগামী এক-দুই মাসের মধ্যে নাগা ইস্যুর সমাধান হবে| এমতাবস্থায় শুক্রবার বার্ষিক পর্যটন উত্সবে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘এটি করার সময়, সীমান্ত বাণিজ্যিক উন্নয়নের বিষয়গুলিও মাথায় রাখা হচ্ছে| এটিও নিশ্চিত করা যাবে যে সীমান্তে অবৈধ পাচার এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ আটকানো যাবে|’ নাগাল্যান্ড ও সেখানকার মানুষদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং প্রতিভাবান নাগাল্যান্ডের মানুষদের মধ্যে সীমাহীন সম্ভাবনা আছে| শান্তি নিশ্চিত হলেই অর্থনীতি, কর্মসংস্থান এবং সমৃদ্ধি হবে|

নাগাদের উচ্চাকাঙ্খা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ কেন্দ্রীয় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















