News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাদের উচ্চাকাঙ্খা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ কেন্দ্রীয় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
Image

নাগাদের উচ্চাকাঙ্খা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ কেন্দ্রীয় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

কিসামা (নাগাল্যান্ড), ৮ ডিসেম্বর (হি.স.): নাগাদের উচ্চাকাঙ্খা পূরণে প্রতিজ্ঞাবব্ধ কেন্দ্রীয় সরকার| শুক্রবার এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| শুক্রবার হর্নবিল উত্সবে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘নাগা জনগণের উজ্জ্বল ভবিষ্যত এবং উচ্চাকাঙ্খা পূরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রতিজ্ঞাবদ্ধ|’
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর নাগাল্যান্ডের রাজ্যপাল পি বি আচার্য বলেছিলেন, আগামী এক-দুই মাসের মধ্যে নাগা ইস্যুর সমাধান হবে| এমতাবস্থায় শুক্রবার বার্ষিক পর্যটন উত্সবে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘এটি করার সময়, সীমান্ত বাণিজ্যিক উন্নয়নের বিষয়গুলিও মাথায় রাখা হচ্ছে| এটিও নিশ্চিত করা যাবে যে সীমান্তে অবৈধ পাচার এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ আটকানো যাবে|’ নাগাল্যান্ড ও সেখানকার মানুষদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং প্রতিভাবান নাগাল্যান্ডের মানুষদের মধ্যে সীমাহীন সম্ভাবনা আছে| শান্তি নিশ্চিত হলেই অর্থনীতি, কর্মসংস্থান এবং সমৃদ্ধি হবে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top