News Flash

  • Home
  • Uncategorized
  • সাত সকালে মৃদু ভূকম্পন উত্তর-পূর্বাঞ্চলীয় নেপালে, কম্পাঙ্ক ৫.০
Image

সাত সকালে মৃদু ভূকম্পন উত্তর-পূর্বাঞ্চলীয় নেপালে, কম্পাঙ্ক ৫.০

কাঠমাণ্ডু, ৮ ডিসেম্বর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চলীয় নেপাল| ভূকম্পন অনুভূত হয়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় নেপালের ডোলাখা জেলার জিরির কাছে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.০| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) এবং ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, শুক্রবার সকাল ৮.০০ মিনিট নাগাদ ৫.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় উত্তর-পূর্বাঞ্চলীয় নেপালের ডোলাখা জেলার জিরির কাছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| ভূমিকম্পের মূল উত্সস্থল ছিল ডোলাখা জেলায় ল্যাটিটিউড ২৭.৭৯৮৬ এবং লঙিটিউড ৮৬.১৮১২|
সাত সকালে ভূকম্পন টের পাওয়া মাত্রই আতঙ্কে দিশেহারা হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন মানুষজন| রাস্তায় রীতিমতো ভিড় জমে যায়| উল্লেখ্য, ২০১৫ সালে ৭.৮ তীব্রতার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল| বিধ্বংসী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৯ হাজার মানুষ, আহত হয়েছিলেন কমপক্ষে ২২ হাজার মানুষ|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top