কাঠমাণ্ডু, ৮ ডিসেম্বর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চলীয় নেপাল| ভূকম্পন অনুভূত হয়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় নেপালের ডোলাখা
জেলার জিরির কাছে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.০| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) এবং ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, শুক্রবার সকাল ৮.০০ মিনিট নাগাদ ৫.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় উত্তর-পূর্বাঞ্চলীয় নেপালের ডোলাখা জেলার জিরির কাছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| ভূমিকম্পের মূল উত্সস্থল ছিল ডোলাখা জেলায় ল্যাটিটিউড ২৭.৭৯৮৬ এবং লঙিটিউড ৮৬.১৮১২|
সাত সকালে ভূকম্পন টের পাওয়া মাত্রই আতঙ্কে দিশেহারা হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন মানুষজন| রাস্তায় রীতিমতো ভিড় জমে যায়| উল্লেখ্য, ২০১৫ সালে ৭.৮ তীব্রতার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল| বিধ্বংসী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৯ হাজার মানুষ, আহত হয়েছিলেন কমপক্ষে ২২ হাজার মানুষ|
সাত সকালে মৃদু ভূকম্পন উত্তর-পূর্বাঞ্চলীয় নেপালে, কম্পাঙ্ক ৫.০
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















