News Flash

  • Home
  • Uncategorized
  • সংরক্ষণ ব্যবস্থায় শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা স্বীকার করে বাস্তবায়নে সর্বসম্মতি চান সোনকার
Image

সংরক্ষণ ব্যবস্থায় শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা স্বীকার করে বাস্তবায়নে সর্বসম্মতি চান সোনকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ সংরক্ষণ ব্যবস্থায় শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা রয়েছে ঠিকই৷ কিন্তু, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত না হলে তা বাস্তবায়ন সম্ভব নয়৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন, বিজেপি তপশিলী জাতি মোর্চার সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ বিনোদ সোনকার৷ এরই সাথে তিনি স্বীকার করেন, সংরক্ষণ ব্যবস্থার সুফল সকল পশ্চাদপদ শ্রেণী মানুষের কাছে পৌঁছায়নি৷ এরজন্য তিনি বিগত সরকারগুলির ব্যর্থতাকে দায়ী করেছেন৷
সংরক্ষণ ব্যবস্থার সুফল পশ্চাতপদ শ্রেণীর কাছে কতটা পৌঁছেছে এই প্রশ্ণের জবাবে শ্রী সোনকর বলেন, সংবিধান রচনা হওয়ার পর দশ বছরের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছিল৷ তাতে ধারণা ছিল পশ্চাদপদ শ্রেণী মানুষের আর্থ সামাজিক মানোন্নয়ন ঘটবে৷ আশা করা হয়েছিল, কেন্দ্রের সরকার নিষ্ঠার সাথে এই উদ্দেশ্যকে সফল করবে৷ সংরক্ষণ ব্যবস্থা চালু করার অন্যতম মুখ্য লক্ষ্য ছিল, সমাজের পিছিয়ে পরা অংশের মানুষদের মূল ধারায় নিয়ে আসা৷ কিন্তু বিগত সরকারগুলি সেই উদ্দেশ্য পূরণে সঠিকভাবে কাজ করেনি৷ ফলে, আজও সংরক্ষণ ব্যবস্থার সুফল থেকে অনেকেই বঞ্চিত৷
সংরক্ষণ ব্যবস্থার সুফল হিসেবে অনেকেরই আর্থিক এবং সামাজিক মানোন্নয়ন হয়েছে৷ ফলে, প্রশ্ণ উঠে সংরক্ষণ ব্যবস্থার ফলে যাদের আর্থ সমাজিক মানোন্নয়ন হয়েছে সে ক্ষেত্রে এই সংরক্ষণ ব্যবস্থায় শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা রয়েছে কিনা৷ এর জাবাবে শ্রী সোনকর বলেন, বিভিন্ন ক্ষেত্রেই সংরক্ষণ ব্যবস্থা চালু রয়েছে৷ অনেকেই সংরক্ষণ ব্যবস্থার ফলে আর্থিক এবং সামাজিক দিক দিয়ে উন্নতি করেছেন৷ সে ক্ষেত্রে তাদের সংরক্ষণ ব্যবস্থার অন্তর্গত রাখার বিষয়ে বিতর্ক রয়েছে৷ তিনি বলেন, দীর্ঘ সময় ধরে সংরক্ষণ ব্যবস্থায় শ্রেণী বিন্যাস নিয়ে বিতর্ক চলছে৷ তাঁর বক্তব্য, সংরক্ষণ ব্যবস্থায় শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব রয়েছে৷ তাঁর মতে, আর্থিক দিক দিয়ে স্বচ্ছল অনেকেই শ্রেণী বিন্যাসের সুবিধা নেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিতে শুরু করবেন৷ এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এখনও সারা দেশে সত্যিকারের তপশিলী সম্প্রদায় ভুক্ত মানুষের সরকারী সংশাপত্র হচ্ছে না৷ তপশিলী সম্প্রদায় ভুক্ত নন, এমন মানুষ দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারী সংশাপত্র আদায় করে নিচ্ছেন৷ তাই সংরক্ষণ ব্যবস্থায় শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে সর্বসম্মতিতে আলোচনাক্রমে সিদ্ধান্ত নিতে হবে৷ কারণ, বিষয়টি খুবই জটিল৷ অনেক ক্ষেত্রেই এর অপব্যবহার হওয়ার সম্ভাবনা প্রবল৷
এদিকে, এদিন তিনি বাবরি মসজিদ ইস্যুতে বলেন, আদালতের রায় মেনে নেবে বিজেপি৷ পাশাপাশি রাম মন্দির নির্মাণের বিষয়েও তিনি জোর সওয়াল করেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top