নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ সংরক্ষণ ব্যবস্থায় শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা রয়েছে ঠিকই৷ কিন্তু, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত
না হলে তা বাস্তবায়ন সম্ভব নয়৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন, বিজেপি তপশিলী জাতি মোর্চার সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ বিনোদ সোনকার৷ এরই সাথে তিনি স্বীকার করেন, সংরক্ষণ ব্যবস্থার সুফল সকল পশ্চাদপদ শ্রেণী মানুষের কাছে পৌঁছায়নি৷ এরজন্য তিনি বিগত সরকারগুলির ব্যর্থতাকে দায়ী করেছেন৷
সংরক্ষণ ব্যবস্থার সুফল পশ্চাতপদ শ্রেণীর কাছে কতটা পৌঁছেছে এই প্রশ্ণের জবাবে শ্রী সোনকর বলেন, সংবিধান রচনা হওয়ার পর দশ বছরের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছিল৷ তাতে ধারণা ছিল পশ্চাদপদ শ্রেণী মানুষের আর্থ সামাজিক মানোন্নয়ন ঘটবে৷ আশা করা হয়েছিল, কেন্দ্রের সরকার নিষ্ঠার সাথে এই উদ্দেশ্যকে সফল করবে৷ সংরক্ষণ ব্যবস্থা চালু করার অন্যতম মুখ্য লক্ষ্য ছিল, সমাজের পিছিয়ে পরা অংশের মানুষদের মূল ধারায় নিয়ে আসা৷ কিন্তু বিগত সরকারগুলি সেই উদ্দেশ্য পূরণে সঠিকভাবে কাজ করেনি৷ ফলে, আজও সংরক্ষণ ব্যবস্থার সুফল থেকে অনেকেই বঞ্চিত৷
সংরক্ষণ ব্যবস্থার সুফল হিসেবে অনেকেরই আর্থিক এবং সামাজিক মানোন্নয়ন হয়েছে৷ ফলে, প্রশ্ণ উঠে সংরক্ষণ ব্যবস্থার ফলে যাদের আর্থ সমাজিক মানোন্নয়ন হয়েছে সে ক্ষেত্রে এই সংরক্ষণ ব্যবস্থায় শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা রয়েছে কিনা৷ এর জাবাবে শ্রী সোনকর বলেন, বিভিন্ন ক্ষেত্রেই সংরক্ষণ ব্যবস্থা চালু রয়েছে৷ অনেকেই সংরক্ষণ ব্যবস্থার ফলে আর্থিক এবং সামাজিক দিক দিয়ে উন্নতি করেছেন৷ সে ক্ষেত্রে তাদের সংরক্ষণ ব্যবস্থার অন্তর্গত রাখার বিষয়ে বিতর্ক রয়েছে৷ তিনি বলেন, দীর্ঘ সময় ধরে সংরক্ষণ ব্যবস্থায় শ্রেণী বিন্যাস নিয়ে বিতর্ক চলছে৷ তাঁর বক্তব্য, সংরক্ষণ ব্যবস্থায় শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব রয়েছে৷ তাঁর মতে, আর্থিক দিক দিয়ে স্বচ্ছল অনেকেই শ্রেণী বিন্যাসের সুবিধা নেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিতে শুরু করবেন৷ এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এখনও সারা দেশে সত্যিকারের তপশিলী সম্প্রদায় ভুক্ত মানুষের সরকারী সংশাপত্র হচ্ছে না৷ তপশিলী সম্প্রদায় ভুক্ত নন, এমন মানুষ দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারী সংশাপত্র আদায় করে নিচ্ছেন৷ তাই সংরক্ষণ ব্যবস্থায় শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে সর্বসম্মতিতে আলোচনাক্রমে সিদ্ধান্ত নিতে হবে৷ কারণ, বিষয়টি খুবই জটিল৷ অনেক ক্ষেত্রেই এর অপব্যবহার হওয়ার সম্ভাবনা প্রবল৷
এদিকে, এদিন তিনি বাবরি মসজিদ ইস্যুতে বলেন, আদালতের রায় মেনে নেবে বিজেপি৷ পাশাপাশি রাম মন্দির নির্মাণের বিষয়েও তিনি জোর সওয়াল করেন৷

সংরক্ষণ ব্যবস্থায় শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা স্বীকার করে বাস্তবায়নে সর্বসম্মতি চান সোনকার
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















