News Flash

  • Home
  • Uncategorized
  • রাম মন্দির প্রসঙ্গে রাহুলকে খোঁচা জি ভি এল নরসিমহা রাওয়ের
Image

রাম মন্দির প্রসঙ্গে রাহুলকে খোঁচা জি ভি এল নরসিমহা রাওয়ের

মুম্বই, ৬ ডিসেম্বর (হি.স.) : অযোধ্যায় রাম মন্দিরের বিরোধীতা করার জন্য কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর নিন্দায় মুখর হলেন বিজেপির জাতীয় মুখপাত্র জি ভি এল নরসিমহা রাও। বুধবার সোশ্যাল মিডিয়ায় এক ট্যুইট বার্তায় জি ভি এল নরসিমহা রাও বলেন, ‘অযোধ্যায় রাম মন্দিরের বিরোধীতা করার জন্য ওয়েইসি এবং জিলানিসের সঙ্গে জোট গঠন করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী অবশ্যই একজন বাবর ভক্ত এবং খিলজির আত্মীয়। বাবর রাম মন্দিরকে ধ্বংস আর খিলজি সোমনাথ মন্দির লুঠ করেছিল। নেহেরুর বংশ দুই ইসলামিক আক্রমণকারীরই পক্ষ নিয়েছে।’

উল্লেখ্য, মঙ্গলবার বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল বাবরি মসজিদ কাণ্ডে সুন্নি ওয়াকফ বোর্ডের স্বপক্ষে সওয়াল করেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টকে তিনি জানান, মামলাটির অনেক দিক রয়েছে। ২০১৯ শের লোকসভা নির্বাচনকে লক্ষ্যে এই মামলাটির শুনানি ২০১৯ শের জুলাই পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ করেন তিনি। কারণ ততদিনে লোকসভার নির্বাচন হয়ে যাবে। কিন্তু সুপ্রিম কোর্ট বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিব্বলের আবেদন খারিজ করে দিয়ে মামলাটির শুনানি ২০১৮ র ৮ ই ফেব্রুয়ারী পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। সেই প্রেক্ষিতেই এই মন্তব্য করেন বিজেপি এই মুখপাত্র। এর আগে ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত এলাকাটি তিন ভাগে ভাগ করে সমস্যার সমাধান নির্দেশ দেন।
এর পাশাপাশি কংগ্রেসের তোষণের রাজনীতি নিয়ে বরাবরই সরবই হয়ে বিজেপি।

সূত্রের দাবি, গুজরাট নির্বাচন আগে জি ভি এল নরসিমহা রাওয়ের এক নতুন মাত্রা পেল। বাবরি মস জিদ অ্যাকশান কমিটির আহ্বায়ক জাফরইয়াব জিলানি এবং এআইএমআইএম আসাদ উদ্দিন ওয়েইসি সঙ্গে রাহুল গান্ধীর সখ্যতা নিয়ে সরব বিজেপি ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top