News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বিচারে হচ্ছে বন নিধন, পাচারকালে মূল্যবান গাছের লগ উদ্ধার, গ্রেপ্তার নেই
Image

নির্বিচারে হচ্ছে বন নিধন, পাচারকালে মূল্যবান গাছের লগ উদ্ধার, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ বনদস্যুদের বিরুদ্ধে আচমকা বনকর্মীদের অভিযান৷ মঙ্গলবার আগরতলার ললিতবাজার লোকায় হানা দিয়ে গাছের লগ বোঝাই বুলেরো গাড়ি আটক করেছে৷ গাড়িটির নম্বর টিআর-০১-এল-১৮০১৷ গাড়িটি গাছের লগ বোঝাই করে পাচার করছিল৷ বনকর্মীরা গাড়িটি আটক করতে পারলেও চালক কিংবা কোন পাচারকারীকে আটক করতে পারেনি৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, আগরতলা শহরের কাছে রবীন্দ্রনগর, নাগিছড়া, জারোলবাচাই এবং তোলাকোনা এলাকায় বেশ কয়েকটি বেআইনী স মিল চালানো হচ্ছে৷ আর এইসব স মিলে দু’নম্বরী কাঠ কাটা হচ্ছে৷ বিভিন্ন এলাকায় মূল্যবান গাছ কেটে লগ নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে এই কাঠ খোলাবাজারে বিক্রি করা হয়৷ অভিযোগ উঠেছে বন দপ্তরের কর্মীদের সাথে চোরাকারবারীদের একাংশের যোগাযোগ রয়েছে৷ বনকর্মীরা মাসোহারার বিনিময়ে বন নিধনের প্রচ্ছন্ন মদত দিচ্ছে বলে অভিযোগ৷ যখন মাসোহারা নিয়ে বনিবনা হয় না, তখনই বন দপ্তরের কর্মীরা গাছের লগ আটক করে কিংবা বেআইনী স মিলের বিরুদ্ধে অভিযান চালায়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top