News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গের এখন বিশেষ সমস্যা প্রতিযোগিতা মূলক সাম্প্রদায়িকতা : সূর্য
Image

পশ্চিমবঙ্গের এখন বিশেষ সমস্যা প্রতিযোগিতা মূলক সাম্প্রদায়িকতা : সূর্য

কলকাতা, ৫ ডিসেম্বর ( হি.স.): যারা আত্ম সমর্পণ করবেন না । তৃণমূল -বি জে পি-র বিরুদ্ধে একযোগে লড়াই করবেন, তাদের পঞ্চায়েত নির্বাচনে সমর্থন করবে বামেরা। মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে একথা জানান,সি পি এমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দু দিনের রাজ্য কমিটির বৈঠকের পর সূর্যকান্ত মিশ্র জানান, যেখানে বামেদের শক্তি কুলবে না। সেখানে তৃণমূল ও বি জে পিকে পঞ্চায়েত নির্বাচনে যারা পরাস্থ করতে পারবে তাদের সমর্থন করা হবে। বলেন, এর বেশি যা কিছু হবে বামফ্রন্টের বৈঠকে ঠিক হবে।
এদিন সূর্যকান্ত মিশ্র বলেন, তৃণমূল-বি জে পি-র আক্রমণের তীব্রতা বাড়ছে । মানুষ এর বিরুদ্ধে রাস্তায় নামছেন। মানুষের মধ্যে উদ্যোগ লক্ষ্য করছি। তিনি জানান, কিছুদিন আগের অসময়ের বৃষ্টিতে ফলনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যে ফসল উঠেছে তারও দাম নেই। এমতাবস্থায় বর্ধমানে পাঁচ জন কৃষক আত্মহত্যা করেছেন। এর বিরুদ্ধে কৃষক, ক্ষেত মজুরদের সংগঠন গুলো আগামী সাত তারিখ থেকে গ্রাম পঞ্চায়েত গুলোর সামনে অবস্থান করবেন। এই অবস্থান বিক্ষোভ চলবে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত।
তাঁর মতে পশ্চিমবঙ্গের এখন বিশেষ সমস্যা প্রতিযোগিতা মূলক সাম্প্রদায়িকতা। একটা ভ্রান্ত ধারনা তৈরি করে দেওয়া হচ্ছে, তৃণমূলের দিকে থেকে বি জে পির বিরুদ্ধে লড়াই করা যাবে।আবার বি জে পির দিকে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে। এটা সম্ভব নয়। এটা ভ্রান্ত ধারনা।
তিনি জানান, মার্চ মাসের ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত কলকাতায় হবে সি পি এমের রাজ্য সম্মেলন। তার আগে জেলা গুলোতে জেলা সম্মেলন সেরে ফেলা হবে। তবে , তারও আগে জানুয়ারীতে কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top