News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি দমন অভিযানে পুনরায় বড় সাফল্য, দক্ষিণ কাশ্মীরে খতম তিন লস্কর জঙ্গি
Image

জঙ্গি দমন অভিযানে পুনরায় বড় সাফল্য, দক্ষিণ কাশ্মীরে খতম তিন লস্কর জঙ্গি

শ্রীনগর, ৫ ডিসেম্বর (হি.স.): জঙ্গি দমন অভিযানে পুনরায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে তিন লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি| নিহত তিন লস্কর জঙ্গি চলতি বছরের জুলাই মাসে অমরনাথ পূণ্যার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত| এছাড়াও কুখ্যাত এক জঙ্গিকে জীবিত অবস্থায় ধরতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী| প্রাণে বাঁচার জন্য এনকাউন্টার স্থল থেকে পালিয়ে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি হাসপাতালে লুকিয়ে ছিল ওই জঙ্গি| সেখান থেকেই জীবিত অবস্থায় গ্রেফতার করা হয়েছে ওই সন্ত্রাসবাদীকে|
সোমবার দুপুরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে শ্রীনগর অভিমুখে যাচ্ছিল সেনাবাহিনীর একটি কনভয়| দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কাজিগুন্দ এলাকায় সেনাবাহিনীর কনভয় পৌঁছন মাত্রই, নির্বিচারে গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা| জঙ্গিদের অতর্কিতে গুলিবর্ষণে শহিদ হয়েছেন এক জন সেনা জওয়ান এবং গুলিবিদ্ধ হয়েছেন এক জন জওয়ান| আচমকা গুলি চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়| এরপরই গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়| মঙ্গলবার ভোররাত ২টো পর্যন্ত চলে গুলির লড়াই| এনকাউন্টার শেষে ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে তিন লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি| নিহত তিন জঙ্গি অমরনাথ পূণ্যার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত| এছাড়াও কুখ্যাত এক জঙ্গিকে জীবিত অবস্থায় ধরতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী|’
নিহত লস্কর-ই-তৈবা জঙ্গিদের নাম হল, ইয়াওয়ার বসির, আবু ফুরকান এবং আবু মাভিয়া| স্থানীয় জঙ্গি ইয়ারওয়ার বসিরের বাড়ি জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার হাবিয়াশ এলাকায়| বাকি দু’জন পাকিস্তানের নাগরিক| চলতি বছরের জুলাই মাসে অমরনাথ পূণ্যার্থীদের উপরে হামলার ঘটনায় জড়িত ইয়ারওয়ার বসির, আবু ফুরকান এবং আবু মাভিয়া|
উর্ধ্বতন ওই পুলিশ কর্তা জানিয়েছেন, প্রাণে বাঁচার জন্য কাজিগুন্দ এনকাউন্টার স্থল থেকে পালিয়ে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার জঙ্গলমান্ডি ম্যাটারনিটি হাসপাতালে লুকিয়ে ছিল রশিদ আহমেদ আল্লাই নামে এক জঙ্গি| সোমবার রাতে কুখ্যাত ওই জঙ্গিকে হাসপাতাল থেকে জীবিত অবস্থায় গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী| ধৃত জঙ্গি রশিদ আহমেদ-এর বাড়ি বিজবেহারার হামজাপোরা সঙ্গম এলাকায়| ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি চাইনিজ পিস্তল এবং তাজা কার্তুজ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top