শ্রীনগর, ৫ ডিসেম্বর (হি.স.): জঙ্গি দমন অভিযানে পুনরায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা
বাহিনীর গুলিতে খতম হয়েছে তিন লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি| নিহত তিন লস্কর জঙ্গি চলতি বছরের জুলাই মাসে অমরনাথ পূণ্যার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত| এছাড়াও কুখ্যাত এক জঙ্গিকে জীবিত অবস্থায় ধরতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী| প্রাণে বাঁচার জন্য এনকাউন্টার স্থল থেকে পালিয়ে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি হাসপাতালে লুকিয়ে ছিল ওই জঙ্গি| সেখান থেকেই জীবিত অবস্থায় গ্রেফতার করা হয়েছে ওই সন্ত্রাসবাদীকে|
সোমবার দুপুরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে শ্রীনগর অভিমুখে যাচ্ছিল সেনাবাহিনীর একটি কনভয়| দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কাজিগুন্দ এলাকায় সেনাবাহিনীর কনভয় পৌঁছন মাত্রই, নির্বিচারে গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা| জঙ্গিদের অতর্কিতে গুলিবর্ষণে শহিদ হয়েছেন এক জন সেনা জওয়ান এবং গুলিবিদ্ধ হয়েছেন এক জন জওয়ান| আচমকা গুলি চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়| এরপরই গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়| মঙ্গলবার ভোররাত ২টো পর্যন্ত চলে গুলির লড়াই| এনকাউন্টার শেষে ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে তিন লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি| নিহত তিন জঙ্গি অমরনাথ পূণ্যার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত| এছাড়াও কুখ্যাত এক জঙ্গিকে জীবিত অবস্থায় ধরতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী|’
নিহত লস্কর-ই-তৈবা জঙ্গিদের নাম হল, ইয়াওয়ার বসির, আবু ফুরকান এবং আবু মাভিয়া| স্থানীয় জঙ্গি ইয়ারওয়ার বসিরের বাড়ি জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার হাবিয়াশ এলাকায়| বাকি দু’জন পাকিস্তানের নাগরিক| চলতি বছরের জুলাই মাসে অমরনাথ পূণ্যার্থীদের উপরে হামলার ঘটনায় জড়িত ইয়ারওয়ার বসির, আবু ফুরকান এবং আবু মাভিয়া|
উর্ধ্বতন ওই পুলিশ কর্তা জানিয়েছেন, প্রাণে বাঁচার জন্য কাজিগুন্দ এনকাউন্টার স্থল থেকে পালিয়ে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার জঙ্গলমান্ডি ম্যাটারনিটি হাসপাতালে লুকিয়ে ছিল রশিদ আহমেদ আল্লাই নামে এক জঙ্গি| সোমবার রাতে কুখ্যাত ওই জঙ্গিকে হাসপাতাল থেকে জীবিত অবস্থায় গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী| ধৃত জঙ্গি রশিদ আহমেদ-এর বাড়ি বিজবেহারার হামজাপোরা সঙ্গম এলাকায়| ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি চাইনিজ পিস্তল এবং তাজা কার্তুজ|

জঙ্গি দমন অভিযানে পুনরায় বড় সাফল্য, দক্ষিণ কাশ্মীরে খতম তিন লস্কর জঙ্গি
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















