News Flash

  • Home
  • Uncategorized
  • জয়ললিতার মৃত্যুর তদন্তে ৬০ জনকে সমন কমিশনের
Image

জয়ললিতার মৃত্যুর তদন্তে ৬০ জনকে সমন কমিশনের

চেন্নাই, ৫ ডিসেম্বর (হি.স.) : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার মৃত্যুর তদন্তে ৬০ জনকে সমন পাঠাল প্রাক্তন বিচারপতি আরুমুগাস্বামীর নেতৃত্বাধীন তদন্ত কমিশন। সূত্রের খবর, জয়ললিতার মৃত্যুর তদন্তে নেমে একশোরও বেশি জমা পড়া পিটিশন ও হলফনামা খতিয়ে দেখে সমন পাঠানো হয়েছে। সমন পাঠানো ব্যক্তিদের তালিকায় রয়েছেন জয়ললিতার চিকিৎসক, হাসপাতালের আধিকারিক, জয়ললিতার ভাইঝি দীপার স্বামী মাধবন সহ অন্যরা। সূত্রের খবর, মঙ্গলবারের পর তাঁদের প্রত্যেককে নির্দিষ্ট সময়ে প্রাক্তন বিচারপতির সামনে হাজির হতে বলা হয়েছে।
এদিকে আজ জয়ললিতার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। আজকের দিনেই চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বিভিন্ন তরফে অভিযোগ ওঠার পর সেপ্টেম্বরে প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর তদন্তে কমিশন গঠন করে কে পালনাস্বামী সরকার। এদিন সকালে নিজের বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে শ্রদ্ধা জানান কে পালানিস্বামী। এরপর উপমুখমন্ত্রী ও পন্নিরসেলভমকে সঙ্গে নিয়ে মেরিনা বিচে গিয়ে জয়ললিতার সমাধিতে শ্রদ্ধা জানান। তাঁদের সঙ্গে যোগ দেয় প্রায় ১০ হাজার পার্টি কর্মী। সকাল থেকে মেরিনা বিচে ভিড় করেন বহু জয়ললিতা অনুগামী।

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top